যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

অভয়নগরে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক

যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২২ বোতল ফেন্সিডিলসহ তরি বেগম ওরফে নাজমা (৩৪) নামে নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভাগদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

আটক নাজমা বিভাগদী গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম। 

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বাঘুটিয়া ইউনিয়নের বিভাগদী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় চিহ্নিত নারী মাদক কারবারি তরি বেগম ওরফে নাজমাকে ২২ বোতল ফেন্সিডিলসহ তার বসতঘর থেকে আটক করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন, অভয়নগর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার তাইজুল ইসলাম।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ‘যৌথ বাহিনীর হাতে ফেন্সিডিলসহ আটক নাজমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধিন।’  

Tag
আরও খবর