মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

কুড়িগ্রামে ইয়াবা, হেরোইন ও নগদ অর্থসহ ৯ টি মামলার আসামী রাজু গ্রেফতার


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইয়াবা, হেরোইন ও নগদ অর্থসহ নয়টি মামলার আসামী রেজাউল করিম রাজু (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাজু উপজেলার বদিজমাপুর কানিপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে। 


আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুলিশ। 


এর আগে বুধবার (১১ জানুয়ারি) গভীর রাতে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পৌরসভার বলদীটারী পাড়া এলাকার একটি ফাকা জায়গা থেকে মাদক কারবারি রেজাউল করিম রাজুকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১৩৭ পিস ইয়াবা, ০৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের নগদ অর্থ উদ্ধার করা হয়। রাজুর বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় ০৯ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। 


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন,  "কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।"



আরও খবর