আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল ববিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা, পরীক্ষা নেয়ার দাবি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমে দুর্গাপুরে এসএসসি পরীক্ষা ২০২৬: সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত, মূল পরীক্ষার্থী বহিষ্কার এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা’ অনিশ্চিত ১২ শিক্ষার্থীর ভবিষ্যত মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রি: তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাদ টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন শাজাহানপুরে ইট-বালু ব্যবসার আধিপত্যে! দিনেদুপুরে যুবককে কুপিয়ে হ/ত্যা !! যশোরে ‘তৃষ্ণার্তদের মাঝে ফ্রি শরবত বিতরণ’ কর্মসূচির উদ্বোধন আক্কেলপুরে নলকূপ ড্রাইভারকে বেঁধে রাতভর মারধর, ট্রান্সফরমারের কয়েল লুট বেনাপোলে পণ্যবাহী গাড়ির স্কট শ্রমিকের রহস্যজনক মৃত্যু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এইচআর ক্লাবের নতুন কমিটি ঘোষণা

দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ভূমিকা অতুলনীয় : শরীফ উদ্দিন

২০২৩ সালের ২৮শে অক্টোবর থেকে যুবদল নতুন উদ্যমে ও নতুন উদ্যোগে কাজ শুরু করেছে। আমরা এর ফলে আমরা ৫ই আগস্ট পেয়েছি। যুবদলের এই ত্যাগ, সাহস ও অবদান বিএনপি চিরদিন মনে রাখবে। দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ভূমিকা অতুলনীয়। গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে অনুষ্ঠিত যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বললেন, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মো: শরীফ উদ্দিন। 

রাজশাহী গোদাগাড়ী উপজেলার কাকনহাটে আজ মঙ্গলবার যুবদল গোদাগাড়ী ও তানোরের আয়োজনে নানা কর্মসূচী মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিকাল ৩ টার সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে সমাবেশের পর বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি মেজর জেনারেল (অবঃ) মো: শরীফ উদ্দিনের নেতৃত্বে কাকনহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি শেষ হয়।

কাঁকনহাট পৌর যুবদলের আহবায়ক মশিউর রহমান মসির  সভাপতিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মো: শরীফ উদ্দিন। 

প্রধান অতিথি মেজর জেনারেল (অবঃ) মো: শরীফ উদ্দিন বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনেন তাহলে কাকনহাটে একটি স্বাস্থ্য কম্পেলেক্স তৈরী করা হবে।

তিনি আরো বলেন, আমার ভাই বিএনপির ভাইসচেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক ও বরেন্দ্রর চেয়ারম্যান প্রয়াত আসাদুজ্জামানের উন্নয়নের বাকি কাজ ও গোদাগাড়ী-তানোর নিয়ে তাদের যে স্বপ্ন ছিল তা আমি বাস্তবায় করতে চাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি  সদস্য মোঃ সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, গোদাগাড়ী পৌর বিএনপির বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়ার রুলু, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব , গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আজিমুনসান উজ্জল, তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান , তানোর উপজেলা বিএনপির আহবায়ক আসেরুজ্জামান হান্নান,  সংগঠনিক সম্পাদক প্রফেসর নুরুল ইসলাম , সাবেক সভাপতি মোজাম্মেল হক খান , গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহিদুর রহমান বাক্কার, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপ, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু, বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, চর আষাঢ়িয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা চাঁদ, রিশিকুল ইউনিয়ন বিএনপির সভাপিত হযরত আলী আকবর, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুল জলিল রবু, কাকনহাট পৌর বিএনপির সাধারন সম্পাদক হবিবুর রহমান, মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান হেনা, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অরণ্য কুসুম , গোদাগাড়ী পৌর যুব দলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানা , যুগ্ন আহ্বায়ক  হাসানুজ্জামান পাইল, রাজশাহী জেলা যুবদলের সদস্য মাহফুজুর রহমান ডালিম , গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদারুদ্দিন বিদ্য , সদস্য সচিব কাউসার আলী প্রমূখ্য।

প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে অন্যান্য বক্তারা যুবদলের ঐতিহ্য, ত্যাগ ও সাংগঠনিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান। 

Tag
আরও খবর