রংপুরের পীরগাছায় ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার নির্মম আঘাতে শহিদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে উপজেলা জামায়াত কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
পীরগাছা ইউনিয়ন জামায়াতের আমির আবু সুফিয়ান সুজনের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক দিন। এই দিনটি পল্টন ট্র্যাজেডি হিসেবে পরিচিত। ওইদিন চারদলীয় জোট সরকার ক্ষমতা হস্তান্তর করার আগে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিল। ২৭ অক্টোবর রাতে হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাকর্মীকে লগি-বৈঠা নিয়ে রাজপথে নেমে আসার নির্দেশ দেয়। সেই নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারাদেশে লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে জামায়াত-শিবিরের ১৪ জন নেতাকর্মীকে হত্যা করা হয়। পল্টনে জামায়াতের সমাবেশ শুরুর আগেই ২৮ অক্টোবর সকাল থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের চিহ্নিত সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে মানুষকে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যার পর তারা লাশের উপর নৃত্য করেছে। যেই দৃশ্য সারাবিশ্বের কোটি-কোটি মানুষকে ব্যথিত করেছে। ওই ঘটনায় মামলা হলেও সে মামলা আওয়ামী লীগ ক্ষমতায় এসে বেআইনিভাবে বাতিল করে দিয়েছিল।’ বর্তমান সরকারের প্রতি এ মামলাটি পুনরুজ্জীবিত করে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন তিনি।
পীরগাছা ইউনিয়ন জামায়াতের আয়োজনে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোতালেব হোসেন, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
১ ঘন্টা ১১ মিনিট আগে
১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ ঘন্টা ৩২ মিনিট আগে
২ ঘন্টা ৪০ মিনিট আগে