রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে ২৬৬৪ পিস ইয়াবা উদ্ধার, ও ইয়াবা ব্যবসায়ী আটক

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সেনাবাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। বিশ্বাসযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের সদস্যরা গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক রাত ১২টা ৫০ মিনিটে (০০৫০ ঘটিকায়) উপজেলার করপাটি মরকটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী আবদুর রহিম (পিতা: মৃত আবদুল কুদ্দুস, গ্রাম: করপাটি, থানা: চৌদ্দগ্রাম)-কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়। অভিযান শেষে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এ সফল অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
আরও খবর