প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আশাশুনিতে ৪৬ হাজার টাকার ভারতীয় শাড়ীসহ চোরাকারবারী আটক চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি প্রত্যাশা, চাপ ও সম্ভাবনা: এসএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বানারীপাড়ায় উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বানারীপাড়ায় উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালের বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদা,  জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
২৮ অক্টোবর মঙ্গলবার সকালে বানারীপাড়া উপজেলা যুবদলের উদ্যোগে বানারীপাড়া ঘোষেরবাড়ি হতে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  ফেরিঘাট সংলগ্ন সভাস্থলে যোগ দেয়। বানারীপাড়া  উপজেলার আটটি ইউনিট এবং একটি পৌরসভাসহ নয়টি ইউনিট থেকে আলাদা আলাদা ব্যানারে যুবদল নেতা কর্মীরা শত স্ফূর্তভাবে সভা স্থলে উপস্থিত হন। যুবদলের নেতা কর্মীদের স্লোগানে স্লোগানে বানারীপাড়ায় একটি আনন্দক্ষন পরিবেশে সৃষ্টি হয়। পৌরসভার ফেরিঘাট সংলগ্ন সভাস্থল মাঠে  বানারীপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে( ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের জননন্দিত নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। উপজেলা যুবদলের সদস্য সচিব মিজান ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, জেলা (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহমেদ বাবলু, বানারীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল দাস, সদস্য সচিব জাহিন খালাসী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বসির কাজি, মহিলা সভানেত্রী নেত্রী ডেইজি বেগম, ৫নং সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সোহল, বিশারকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক আবুল কালাম, সদস্য সচিব ফিরোজ, সৈয়দ কাঠী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব মহসিন ফকির, বাইশারী  ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রব মল্লিক, সদস্য সচিব ডালিম, ইলুহার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রানা তালুকদার, উদয়কাঠী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব মোহাম্মদ বাবু, বানারীপাড়া সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক মারুফ আকন ও সদস্য সচিব নাহিদ হোসেন, চাখার ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব মজিবুল হক প্রমূখ। আলোচনা সভায় বক্তারা সকলে মিলে মিশে,সকল ধরনের ভেদাভেদ  ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আরও খবর