রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা

পরাজিতরা আমার কলিজার টুকরা-পীরগাছায় এটিএম আজম খান

এটিএম আজম খান

রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন বলেছেন, খেলায় কেউ জিতবে কেউ হারবে-এটাই স্বাভাবিক। আমরা তো প্রতিদ্বন্দ্বী না, আমরা প্রতিযোগিতায় নেমেছি। যারা খেলায় বিজয় লাভ করবে তারা আমাদের একান্ত প্রাণের স্পন্দন। যারা পরাজয় বরণ করবে তারা আমাদের কলিজার টুকরা! বর্তমান প্রেক্ষাপটে মাদকের ছবল, চাঁদাবাজ, সন্ত্রাস, ছিনতাই এসব যুবকরাই করে থাকে। বেকারত্ব থাকার কারণে যুবকরা এসব কাজে জড়িয়ে পড়ে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পীরগাছায় কান্দি ইউনিয়ন যুববিভাগের আয়োজনে কান্দি স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।   

তিনি আরও বলেন, আপনারা যদি দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেন আমি ওয়াদা দিচ্ছি-বেকারত্ব দুর করার মাধ্যমে মাদকের ছবল থেকে কান্দি ইউনিয়নসহ গোটা পীরগাছা-কাউনিয়ার যুবকদের মাদক থেকে বিরত রাখার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব-ইনশাআল্লাহ। যুবকরা এক পা এগিয়ে আসলে সাধারণ লোক দশ পা এগিয়ে আসে।   

এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, জেলা যুববিভাগের সেক্রেটারী ফরহাদ হোসেন মন্ডল, পীরগাছা উপজেলা যুববিভাগের সভাপতি রমজান শেখ, ইউনিয়ন জামায়াতের আমির জয়নাল আবেদীন, সেক্রেটারী মোস্তফা কামাল।

কান্দি ইউনিয়ন যুববিভাগের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহসভাপতি মাসুম কবিরের সার্বিক তত্ত্বাবধানে খেলায় ৪নং কান্দি কাবিলাপাড়া বনাম ও ৫নং ওয়ার্ড কান্দি নিজপাড়া মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫নং ওয়ার্ড কান্দি নিজপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হন ৪নং কান্দি কাবিলাপাড়া। পরে রানার্সআপ ও চ্যাম্পিয়নদের মাঝে প্রাইজ মানি ও মেডেল তুলে দেন অতিথিরা।  

আরও খবর