দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৫, ২-০ গোলে জয়লাভ করে ফাইনালে মনিগ্রাম


রাজশাহীর বাঘায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৫ এর  সেমিফাইনাল খেলায় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দল। বুধবার (২৯-১০-২০২৫) বিকেল সাড়ে ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। দল দুটির একটিতে নের্তৃত্বে ছিলেন-পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী অপরটিতে মনিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম। 

খেলায় পরিচালকের দায়িত্বে ছিলেন-মমিনুল ইসলাম হিটলার, সহকারি পরিচালকের দায়িত্বে ছিলেন- সুজন মাহমুদ ও হানিফ ইকবাল।  নিয়মিত ধারা বিবরণীতে রয়েছেন- বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হানিফ মিঞা, বি কে রায় ও শাওন। রাজনৈতিক,সামাজিক সংগঠন ও প্রশাসনের ব্যক্তিবর্গ সহ অগনিত দর্শক খেলার মাঠে স্থানীয়-বহিরাগত খেলোয়াড়দের কৌশলী ক্রীড়া নৈপুন্য উপভোগ করন। 

 উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভুমি) ও আড়ানী পৌর সভার প্রশাসক  সাবিহা সুলতানা ডলি, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,  উপজেলার বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি,  সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ,সোনালী ব্যাংক বাঘা শাখার পিও মতিউর রহমান, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক সাবেক ফুটবলার আব্দুল লতিফ মিঞা,পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বিএনপি নেতা শাহিন মন্ডল, সাবেক ফুটবলার আফাজ উদ্দীন,ঠিকাদার রবিউল ইসলাম প্রমুখ।  কলেজ শিক্ষার্থী শান্ত মিঞা জানান,মাঠজুড়ে শ্রেণী পেশার ক্রীড়ামোদিসহ তরুণদের উচ্ছাস ও দর্শকদের প্রাণচাঞ্চল্যে উৎসবমুখর পরিবেশ আনন্দ যুগিয়েছে খেলোয়াড়দের। খেলা শেষে ম্যান-অব দ্যা ম্যাচ নির্বাচিত মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দলের -গোল রক্ষক মজিবর রহমানকে পুরুস্কার প্রদান করা হয়। 

 জানা যায়,গত মঙ্গলবার (২৮-১০-২০২৫) বিকেল সাড়ে ৩টায় একই মাঠে অনুষ্ঠিত খেলায় আড়ানী ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে বাঘা পৌরসভা ফুটবল দল। আয়োজকদের ঘোষনা অনুযায়ী আগমী ৫ নভেম্বর বিকেল ৩টায় একই মাঠে সমাপনী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।  

উপজেলা নির্বাহি অফিসার জানান, তারুণ্যের উৎসব উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। গত ১২ অক্টোবর’২৫ আনুষ্ঠানিক উদ্বোধনীর মধ্য দিয়ে খেলা শুরু হয়।

 উল্লেখ্য,উপজেলায় সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে নক আউট পদ্ধতিতে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। প্রতিটি দলের মাঠ ফি ২০০০(দুই) হাজার টাকা। পুরুস্কার ছাড়াও চ্যাম্পিয়ন দল নগদ ৩০,০০০/=(ত্রিশ) হাজার ও রানার আপ দল পাবে ২০০০০/=(বিশ) হাজার টাকা।





Tag
আরও খবর