আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার


আবদুর রব সজল

ধর্সুমপাশা সুনামগঞ্জ প্রতিনিধি  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগে ঐ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কাওসার মিয়াকে বুধবার রাত ১১.৩০ মিনিটে ধর্মপাশা পূর্ব বাজার থেকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে স্কুলে প্রাইবেট পরিয়ে অন্য ছাত্রীদের ছুটি দিয়ে তাকে বসতে বলে শিক্ষক কাওসার মিয়া। সকলেই চলে গেলে তাকে একা পয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটায় ঐ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কাওসার মিয়া। মেয়েটি চিতকার দিয়ে কান্না কাটি করে বাড়িতে গিয়ে মাকে বলে সব ঘটনা। মেয়েটি বাবা মৃত তাই সাথে সাথে তাকে ধরতে পারেনি। এই ঘটনা এলাকার কিছু মানুষকে দিয়ে ধামাচাপা দেওয়া চেষ্টা করে শিক্ষক কাওসার মিয়া। বুধবার বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এলাকার লোক জন শিক্ষকের বিচার দাবিতে পোস্ট দেয়। সন্ধ্যা সময় এলাকা বাসী ঐ শিক্ষককে আইনের আওতায় এনে গ্রেপ্তার ও ফাশির দাবিতে ভিক্ষুভ মিছিল করে প্রশাসনের কাছে দাবি জানায়।
রাজাপুর স্কুলের সাবেক শিক্ষীকা মাসুমা আক্তার শাহীন বলেন, স্কুলের সব বই সে চুরি করে বিক্রি করেছে। স্কুলে সময় মতো আসতোনা, আমার ও ছাত্রীদের সাথে খারাপ আচারন করতো। তার বিরুদ্ধে আমি আমার টিও স্যারকে জানিয়েছিলাম। সে শিক্ষক নামের কলংক।
সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহাতাব বলেন, এই ঘটনা শুনে আমি তাকে জিজ্ঞেস করলে সবকিছু আমার কাছে শিকার করেছে। সে বলেছে আমি ধর্ষন করিনি। শরীরের বিভিন্ন গোপন জায়গায় হাত দিয়েছি। সে শিক্ষক নামের কলংক তার আইনের মাধ্যমে বিচার হওয়া দরকার।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এই ব্যাপারে মেয়ের মা বাদি হয়ে নারী ও শিশু দমন নির্যাতন আইনের ১০ ধারায় একটি মামলা বুধবার সন্ধ্যায় করেছে। আসামি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কাওসার মিয়া। তাকে গত রাত সাড়ে এগারটার সময় পূর্ব বাজার থেকে গ্রেপ্তারকরা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
ধর্মপাশা উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও জনি রায় বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, প্রচলিত আইনে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

৩০/১০/২০২৫

Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

৬ ঘন্টা ৪৬ মিনিট আগে