সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

এই সরকারের সময়েও চিকিৎসার জন্য বিদেশযাত্রায় বাধা হয়রানিমূলক ও অপমানজনক : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 31-10-2025 12:21:02 pm

গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় বাধা প্রদানকে হয়রানিমূলক ও অপমানজনক বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আ ন ম এহছানুল হক মিলন।


আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এহছানুল হক মিলন বলেছেন, অভ্যুত্থান পূর্ববর্তী স্বৈরাচারী শাসনামলেও এভাবেই বিএনপি নেতাকর্মীদের হেনস্তা করা হতো।


‎এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ‎পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কথা সোশাল মিডিয়ায় আসছে, তবে সেখানে পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত সমস্যার কথা বলা হলেও তাতে সে ধরনের কোনো জটিলতা ছিল না। প্রত্যাশা করেন সরকার এ বিষয়ে সমাধান করবে।


সাবেক প্রতিমন্ত্রী-বিএনপি নেতা এহছানুল হল মিলন বলেছেন, আমি চিকিৎসার জন্য ব্যাংককে থাকাকালীন জানতে পারি। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের যে বৈঠক হয়েছে- সেখানে আমাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। দলের নির্দেশনা পেয়ে আমি চিকিৎসা অসম্পূর্ণ রেখে গত ২৫ অক্টোবর ঢাকায় ফিরে আসি। 


দলীয় ও সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে ৩০ অক্টোবর আমি পুনরায় ব্যাংককে চিকিৎসার জন্য যাত্রা করি। এ সময় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়ে জানতে পারি- আমাকে বিদেশগমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞার কারণের কোনো সদুত্তর পাইনি। 


আমি ব্যক্তিগতভাবে স্বচ্ছ, গণতান্ত্রিক, সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করা মানুষ। কখনো কোনো চক্রান্ত ষড়যন্ত্র, কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। দেশ ও মানুষের ভালোবাসায় আমাকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও পাসপোর্ট সারেন্ডার করে রাজনীতিতে আসতে হয়েছে। 


বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি ও আমার পরিবারসহ সর্বস্তরের ভিন্ন মতাদর্শীদের উপর অমানুষিক নির্যাতনের কথা আপনারা জানেন। ওই সময় বিরোধী পক্ষের কাউকে বিদেশগমনের অনুমতি না দেওয়া অত্যাচারের একটি অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া হতো। 


দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্যও দেশের বাহিরে যেতে দেওয়া হয়নি। আমাকে অপ্রত্যাশিতভাবে বিদেশ যেতে না দেওয়ার বিষয়টি সেই ন্যক্কারজনক সৃতি মনে করিয়ে দেয়।


আমি সরকারের কাছে জানতে চাই কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না। এই সরকার মহান ২৪এর অভ্যুত্থানের সরকার। আমার দল বিএনপি শুরু থেকেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমর্থন দিয়ে আসছে। ড. ইউনূসের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে।

আরও খবর