চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভিসার নামে ৪৫ লাখ টাকার প্রতারণা; রাউজানে অভিযোগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-11-2025 10:48:51 pm


ইউরোপ ভিসা প্রসেসিংয়ের নামে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাউজান মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নূর আরসোয়ালা (৩২)।


অভিযোগে বলা হয়েছে, নূর আরসোয়ালা ও তাঁর সহযোগীরা আশরাফুল হক রানা, মনিরুজ্জামান, আমির হোসেন সাজিদ, রায়হান আহমেদ, পাভেল 

আতাহে রাব্বি,ফকরুল ইসলাম রাহি,জাহিদুল ইসলাম ঢাকা পল্টনের “ওয়ার্ল্ড ওয়াইড ড্রিম ট্রাভেলস অ্যান্ড কনসালটেন্সি”-এর মাধ্যমে ইউরোপের ভিসা প্রসেসিং করছিলেন। 

নূর তাবলিগ জামায়াতে যাওয়ার আগে ঘনিষ্ট বিশ্বস্ত চট্রগ্রামের আশরাফুল হক রানা(৩৫) ও মনিরুজ্জামানের (৪২) কাছে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দেন, সেই বিশ্বস্ততার সুযোগ কাজে লাগিয়ে ক্রোয়েশিয়া ও সার্বিয়া ভিসা প্রসেসিংয়ের নাম করে মোট ৪৫ জন গ্রাহক থেকে ৬৮ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যান তারা এবং যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

পরবর্তীতে নূর তাবলিগ থেকে ফিরলে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তাদের সাথে যোগাযোগ করলে বিভিন্ন সময়ে তারা কিছু টাকা পরিশোধ করেন। বর্তমানে আরো প্রায় ৪৫ লাখ ৬০ হাজার টাকা পাওনা তাদের থেকে। টাকা চাইলে মোবাইল বন্ধ করে রাখেন, কয়েকবার সিম পরিবর্তন করেছেন৷ পাওনার জন্য বাড়িতে গেলে বিভিন্ন রকম ভয়ভীতি/ হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। অন্যদিকে এখন তারা ব্যবসায়ের কোনো অংশীদারই ছিল না এমন দাবি জানান৷ সব রকমের কাগজপত্র থাকার পরেও প্রতারকরা কিভাবে এত সুন্দর গুছিয়ে মিথ্যা বলতে পারে? তারা একটা প্রতারকচক্র, এভাবেই মানুষের বিশ্বাসের সুযোগ কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এসব অমানুষ প্রতিনিয়ত সুযোগের সন্ধানে থাকে কখন কাকে ফাঁদে ফেলা যায়। 


প্রতিষ্ঠানের চেয়ারম্যান নূর আরসালান সাধারণ মানুষের টাকা পরিশোধের দায়িত্ব নিয়েছেন এবং স্ত্রীর গহনা ও সম্পত্তি বিক্রি ও ধারদেনা করে ক্ষতিপূরণ দিচ্ছেন(২১,০০,০০০ দিয়েছেন ইতিমধ্যে) বলে জানা গেছে। তিনি প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে যাননি। একজন সৎ , দায়িত্বশীলতার পরিচিয় দিয়েছেন৷ প্রতিষ্ঠানের সুনাম ফিরিয়ে আনতে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন৷ একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে নিরলস পরিশ্রম করতে হয়। সেই সন্তানের মতো প্রতিষ্ঠানকে কুলষিত করে কিছু মানুষরুপী প্রতারক! লোভ লালসার স্বীকার হয়ে তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের প্রতিষ্ঠানের সুনামকে ধুলিসাৎ করে দেয়!  




ভুক্তভোগীদের মধ্যে আছেন আবিদা সুলতানা,আফরোজা মায়া,রাশেদ,সাখাওয়াত হোসেন, অপু রায়হান, আল্লাউদ্দিন অকি,আব্দুর রাকিব, বিল্লাল হোসেন অনিকসহ অনেকে। 

তারা প্রতিষ্ঠানকে ভরসা করেই টাকা দিয়েছেন ; এখন প্রতারকদের জন্যই তারা ক্ষতিগ্রস্ত। নিজেদের স্বপ্নে বলি দিতে হচ্ছে অনেককেই। ন্যায়ের দাবি করছেন ভুক্তভোগীরা। 

ভুক্তভোগীরা কর্তৃপক্ষের কাছে প্রতারকদের আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


দেশ/নুসরাত

আরও খবর