অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

বানারীপাড়ায় বাংলাদেশ বাণী পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বরিশালের বানারীপাড়ায় উৎসবমুখর পরিবেশে পাঠকপ্রিয় দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।


১ নভেম্বর ছিল পত্রিকাটির প্রতিষ্ঠা দিবস। এক বছরেই বৃহত্তর বরিশাল অঞ্চলের পাঠকমনে বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছে এই সংবাদপত্রটি।


২ নভেম্বর শনিবার বানারীপাড়া প্রেসক্লাবে সাংবাদিক মাইদুল ইসলাম শফিকের আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সাইদুল ইসলাম,  জাকির হোসেন, ইলিয়াস শেখ, মোঘল সুমন সাফকাত শুভ, সাংবাদিক জাহিন খালাসি, সৈয়দ নুরুজ্জামান পলাশ, সাব্বির হোসেন, এনামুল কবির, মাসুদুর রহমানসহ স্থানীয় সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক বাংলাদেশ বাণী এক বছরে পাঠকদের আস্থা অর্জন করেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, পত্রিকাটি সত্য প্রকাশ ও ইতিবাচক সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে।
সাংবাদিক সাইদুল ইসলাম বলেন, “বাংলাদেশ বাণী ইতোমধ্যে পাঠকমনে জায়গা করে নিয়েছে। বরিশাল অঞ্চলে এটি একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যাচ্ছে।”
সাংবাদিক  জাকির হোসেন বলেন, “মাত্র এক বছরে পত্রিকাটি যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে, তা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেরই ফল। আমরা আশা করি, বাংলাদেশ বাণী ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।”

সাংবাদিক ইলিয়াস শেখ জানান,''সংবাদপত্রটির উত্তরোত্তর সফলতা কামনা করছি। সাথে সাথে বিগত এক বছরে যেভাবে সুনাম অর্জন করেছে সে ধারা বজায় রেখে যেন এগিয়ে যেতে পারে সেই কামনা রইল।''

আলোচনা শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও খবর