ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

‘গণভোট’ বিতর্কে চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-10-2025 12:24:40 pm

এবার নতুন করে জন্ম দিয়েছে ‘গণভোট’ নিয়ে বিতর্ক। যার দিনক্ষণ ঠিক না হলে যার প্রভাব, জাতীয় নির্বাচনেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি জনগনের অংশগ্রহণ ছাড়া গণভোট সফল হওয়া নিয়ে শঙ্কাও দেখছেন কেউ কেউ।


দীর্ঘ সংলাপ আর জুলাই সনদ স্বাক্ষর আশায় জাগিয়েছিল রাষ্ট্র সংস্কারের। কিন্তু, দু'সপ্তাহ না ঘুরতেই আবারও তীব্র সংকট রাজনীতিতে। এবারের বিষয় গণভোট।


স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে গণভোট হয়েছে তিনবার। প্রথম দুটি ১৯৭৭ ও ১৯৮৫ সালে সামরিক শাসক জিয়াউর রহমান ও হুসেইন মুহাম্মদ এরশাদের প্রশাসনিক ক্ষমতাকে বৈধতা দিতে। আর সবশেষ গণভোটটি ছিল ১৯৯১ সালে। যার মাধ্যমে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থার বদলে পুনঃপ্রতিষ্ঠা করা হয় সংসদীয় গণতন্ত্র।


অতীতের প্রতিটি গণভোটেই জনগণের সামনে একটিমাত্র প্রশ্ন রাখা হয়েছিল। কিন্তু এবার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে তা একাধিক সাংবিধানিক বিষয়ের ওপর জনতার রায় চাওয়া হবে। যা নিয়েই চলছে আলোচনা-সমালোচনা।


বিশ্লেষকরা বলছেন, ঐকমত্য কমিশনের সংলাপে অংশ ছিল না জনগণের। তাই প্রস্তাবিত গণভোটকে খুব সহজভাবে নাও দেখতে পারে মানুষ।


রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শাহান বলেন, কমিশন গঠন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এই পুরো প্রক্রিয়ায় জনগণকে অন্তর্ভুক্ত করার কোনো উদ্যোগ নেয়া হয়নি। সবাই ধরে নিচ্ছেন মানুষ ‘হ্যাঁ’ ভোট দেবে। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এই ধরনের ধারণা সবসময় সঠিক হয় না। অনেক সময় জনগণ বিষয়টি বোঝে না, অথবা ভোট দিতেই যায় না।


বিশ্লেষকরা মনে করেন, গণভোট নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা অনিশ্চয়তা বাড়বে জাতীয় নির্বাচন নিয়ে। তাই রাজনৈতিক দলগুলোকে গণভোট ইস্যুতে একমত হবার তাগিদ এই নির্বাচন বিশ্লেষকের।


নির্বাচন বিশেষজ্ঞ ড. আব্দুল আলীম বলেন, গণভোট যখন হোক না কেন সেটা নভেম্বর, ডিসেম্বর বা ফেব্রুয়ারিতে হোক প্রতিটি দলকে এক জায়গায় আসতে হবে। তাদেরকে বুঝতে হবে যে একটা নির্দিষ্ট তারিখ আমাদের দরকার। সেই তারিখটা না হলে পুরো প্রক্রিয়াটা স্থবির হয়ে যেতে পারে।


গণভোটের প্রক্রিয়া, সময় এবং সাংবিধানিক বৈধতা। এই ত্রিমুখী জটিলতা নিরসনে অন্তর্বর্তী সরকার এখন নতুন চ্যালেঞ্জের মুখে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে