যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

অভয়নগরে হিদিয়া মাদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় কুরআনের পাখিদের নতুন ছবক অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী হিদিয়া মাদিনাতুল উলুম হাফিজিয়া নূরানী কওমি মাদ্রাসায় এক পবিত্র ও আবেগঘন পরিবেশে রোববার (২ নভেম্বর) অনুষ্ঠিত হলো কুরআনের পাখিদের নতুন ছবক প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল।

পবিত্র কুরআনের বাণীতে জীবন গড়ার প্রত্যয়ে আয়োজিত এই মাহফিলের সভাপতিত্ব করেন মাদ্রাসার সূরা প্রধান হাফেজ মাওলানা গোলাম মাওলা, এবং সঞ্চালনা করেন সূরা সদস্য মুফতি ইমদাদুল্লাহ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বাইজিদ হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন— “কুরআনের হাফেজরাই জাতির প্রকৃত সম্পদ। তাঁদের হৃদয়ে আছে আল্লাহর বাণী, তাঁদের দ্বারাই সমাজে ফিরে আসে নৈতিকতার আলো।”

এছাড়া আলোচনা করেন সূরা কমিটির সদস্য মাওলানা আব্দুস শাকুর, মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা লিয়াকত আলী, সূরা সদস্য মাওলানা তাহাজ্জুদ হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস অভয়নগর থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসাইন, এবং অন্যান্য বিশিষ্ট আলেম ও শুভাকাঙ্ক্ষীগণ।

অনুষ্ঠানে মাদ্রাসার দশজন ছাত্রকে পবিত্র কুরআনের নতুন ছবক প্রদান করা হয়। দোয়া পরিচালনা করেন সূরা কমিটির প্রধান ও নওয়াপাড়া বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা গোলাম মাওলা।

মাহফিলে উপস্থিত ছিলেন আলেম-ওলামা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিগণ। অনুষ্ঠান শেষে মাদ্রাসার আসন্ন বার্ষিক মাহফিল আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে—বলে ঘোষণা দেওয়া হয়।

কুরআনের ছায়ায় বেড়ে ওঠা এসব ক্ষুদে শিক্ষার্থীদের মুখে আজ ঝরে পড়ছে আলোকিত জীবনের প্রতিশ্রুতি। অভয়নগরের আকাশে-বাতাসে ভেসে বেড়াচ্ছে এক অনাবিল পবিত্রতার সুর—যেখানে কুরআনের আলো, সেখানেই শান্তির পথ।

Tag
আরও খবর