যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

অভয়নগরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণে শরিফ হজ গ্রুপ বাংলাদেশ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার অনন্য প্রকাশ হিসেবে  শরিফ হজ গ্রুপ বাংলাদেশ হাতে নিয়েছে এক মহৎ উদ্যোগ—বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি।

এই মহতী উদ্যোগকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে আগামী ৭ নভেম্বর, শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ফ্রি মেডিকেল ক্যাম্প। এ উপলক্ষে শুক্রবার শুক্রবার (৩ নভেম্বর) পুড়াখালী ফকির বাগান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রস্তুতি ও মতবিনিময় সভা।

সভায় সভাপতিত্ব করেন শরিফ হজ গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা আশেক এলাহী।

সভায় তিনি বলেন—“আমাদের এই আয়োজনের উদ্দেশ্য কেবল চিকিৎসা দেওয়া নয়, বরং মানুষের হৃদয়ে সেবার চেতনা জাগিয়ে তোলা। সমাজের যাদের চিকিৎসা পাওয়ার সুযোগ সীমিত, তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”

সভায় আরো বক্তব্য রাখেন হাফেজ আব্দুল করিম ও মাওলানা জালাল উদ্দিন।বক্তারা বলেন, এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতার বীজ বপন করবে।

সভায় আরো উপস্থিত ছিলেন—মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ইখতিয়ার উদ্দিন, মাওলানা মিজানুর রহমান, হাফেজ আব্দুর রহিম, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ রায়হান ফারাজি, মাহবুব, মাওলানা মহিবুল্লাহ, আব্দুল কাদের, আবু সাইদ, আরিজুল ইসলাম, ডাক্তার মাহবুব হোসেন, মোঃ আমজাদ হোসেন, মোঃ আল-আমিন, মোঃ হেলাল উদ্দিন, মাহবুবুর রহমান, আব্দুস সাত্তার, সাংবাদিক ইবাদৎ হোসেন সহ এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম, শিক্ষক,সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় জানানো হয়, অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের সম্পূর্ণ  বিনামূল্যে রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ ও সামগ্রী বিতরণ করা হবে।

মানবতার সেবায় নিবেদিত এই আয়োজন ইতিমধ্যেই এলাকাজুড়ে সাড়া ফেলেছে—প্রত্যাশা, এ উদ্যোগ ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রান্তে, জাগিয়ে তুলুক সহমর্মিতা ও মানবতার আলোকিত বার্তা। 

Tag
আরও খবর