ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা, আনুগত্য রেখে "জাতীয়তাবাদের পতাকা হাতে" এগিয়ে যাবোঃ এড ইফতেখার মহসিন।

.



চট্টগ্রাম-১৬ বাশঁখালী আসন থেকে মনোনয়ন না পাওয়ার পর এক ফেসবুক স্ট্যাটাসে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও রেডক্রিসেন্ট সোসাইটির জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন লেখেন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা, আনুগত্য রেখে "জাতীয়তাবাদের পতাকা হাতে" এগিয়ে যাবো।

তিনি লেখেন, বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে আমার ৪৭ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে দল থেকে যা পাওয়ার পেয়েছি _ আলহামদুলিল্লাহ। 

আমার নীতি ও আদর্শের দিশারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাটি, মানুষ, দেশ ও জাতির প্রতি ভালোবাসা বুকে ধারণ করে আমার নেত্রী, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা, আনুগত্য রেখে "জাতীয়তাবাদের পতাকা হাতে" আমি আমার রাজনৈতিক পথচলা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ। আল্লাহ-ই উত্তম ফয়সালাকারী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে মনোনয়ন প্রত্যাশী কে এই অ্যাডভোকেট ইফতেখার মহসিন? 

অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে টানা দুই মেয়াদে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ন আহবায়ক সহ ওয়ার্ড, কলেজ, থানা ছাত্রদল ও বিএনপির নানা পদে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বর্তমান কমিটির সিনিয়র সদস্য।

এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন পেশায় একজন আইনজীবী। দীর্ঘ ৪৬ বছরেরও বেশি সময় ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ছাত্র জীবনে তিনি কেন্দ্রীয় সংসদের দুই মেয়াদে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সহ-সভাপতি এবং বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও নব্বইয়ের গণঅভ্যুত্থানে ২৪টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব হিসেবে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১/১১ দু :সময়ে দলের হয়ে কাজ করেছেন প্রতিনিয়ত, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে দলের প্রতিটি কর্মসূচিতে ছিলেন সক্রিয় ভুমিকায়। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বীরদর্পে সমর্থন জানিয়ে প্রথম থেকেই ২৪-এর গণঅভ্যুত্থানেও রাজপথের সক্রিয় যোদ্ধার ভুমিকায় ছিলেন অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন ইফতেখার মহসিন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশ সফরকালে সফরসঙ্গী হওয়ার সৌভাগ্যও লাভ করেছিলেন তিনি।

রাজনীতির পাশাপাশি তিনি ধর্মীয়, সামাজিক, মানবিক, ক্রীড়া ও শিক্ষামূলক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ২১ সদস্য নবগঠিত এডহক কমিটির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মনোনীত হন তিনি।

আরও খবর