চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

শেরপুর-৩ আসনে রুবেলকে বিএনপির মনোনয়ন, ঝিনাইগাতীতে যুবদলের আনন্দ মিছিল

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন মাহমুদুল হক রুবেল। এ মনোনয়নকে স্বাগত জানিয়ে ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


আজ ৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যার পর হাতীবান্দা ইউনিয়নের পাগলার মুখ বাজার থেকে তেতুলতলা বাজার পর্যন্ত আনন্দ মিছিলটি বের হয়। মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল ইসলাম কাদির, সাধারণ সম্পাদক সজিব মিয়া, হাতীবান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান ও বিএনপি নেতা চাঁন মোল্লা। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেলকে মনোনয়ন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।


এতে ঝিনাইগাতী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নিয়ে আনন্দ মিছিল করেন এবং শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীরা জানান, মাহমুদুল হক রুবেলের মনোনয়নে তারা নব উদ্দীপনা পেয়েছেন এবং আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন এবং সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে অভিনন্দন জানান। 

আরও খবর