শেরপুর জেলার ৩টি সংসদীয় আসনে বিএনপির প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ৩ নভেম্বর সোমবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।
শেরপুর-১ (সদর) আসনে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) মাহমুদুল হক রুবেল। এদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় এসব প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা আনন্দ মিছিলও করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন নেতাকর্মীরা।
১ ঘন্টা ১৫ মিনিট আগে
১ ঘন্টা ১৭ মিনিট আগে
১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
১৭ ঘন্টা ২৯ মিনিট আগে
১৭ ঘন্টা ৩০ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৭ ঘন্টা ৫১ মিনিট আগে