আর নয় অন্য কোথাও! রংপুরের পীরগাছায় স্বনামধন্য ছাপাখানা ব্যবসা প্রতিষ্ঠান ‘হাসনা প্রেস এন্ড মাইশা ডিজিটাল’-এ নতুনভাবে সংযোজন হয়েছে ডিজিটাল ব্যানার মেশিন। এ উপলক্ষ্যে শুক্রবার (৭ নভেম্বর) বাদ জুম্মা জে,এন হাইস্কুল রোড নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন পীরগাছা রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন।
ডিজিটাল ব্যানার ছাড়াও নতুনভাবে আরও ছাপানো হচ্ছে- পিভিসি ব্যানার, ফেস্টুন, প্যানা, ভিনাইল স্টিকার, রিফ্লেকটিভ স্টিকার, ক্লিয়ার স্টিকার, ডিজিটাল মেশিনে সীল, ডিটিএফ মেশিনে সুতি গেঞ্জি, কালো গেঞ্জি, সব ধরনের লোগো ফোর কালার ও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য মগ প্রিন্ট। এছাড়াও যথারীতি ছাপা হচ্ছে- ভোটের পোস্টার, বিয়ের কার্ড, তাফসির মাহফিলের পোস্টার সহ যাবতীয় ছাপার কাজ।
উল্লেখ্য, আজ থেকে প্রায় ৫০বছর আগে ‘হাসনা প্রেস’ প্রতিষ্ঠা করেন ব্যবসায়ী মরহুম হযরত আলী। তার মৃত্যুর পর প্রতিষ্ঠানের দায়িত্ব নেন তার বড় ছেলে খাদেমুল ইসলাম। তার মালিকানায় ‘হাসনা প্রেসে’ নতুনভাবে ডিজিটাল ব্যানার মেশিন স্থাপন করা হলো।
১ ঘন্টা ৮ মিনিট আগে
১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ ঘন্টা ৩০ মিনিট আগে
২ ঘন্টা ৩৮ মিনিট আগে