ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ায় বসত ঘরের বারান্দার রুমে গলায় ফাঁস নিয়ে মোঃ জালাল কাজির ছেলে মোঃ শাহিন কাজী (২১) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক আত্মহত্যা করেছেন । পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (০৭ নভেম্বর)রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে শাহীন কাজী ঘরের বারান্দায় রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরে তার মা ও বোন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে শাহীনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো বোন মোছাঃ আসমানী বেগম জানান, শাহীন কাজী ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা তার চিকিৎসার চেষ্টা করছিলেন। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতাহাল করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের হয়েছে।
আরও খবর