বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

মোংলায় নিখোঁজ পর্যটক রিয়ানার মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

স্বপরিবারে সুন্দরবনে ঘুরতে এসে জালিবোট উল্টে নদীতে পড়ে নিখোঁজ হওয়া নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ রেছে কোস্টগার্ড। সোমবার সকালে পশুর নদীর জয়মনি ঘোল এলাকা হতে উদ্ধার করা হয় এ মরদেহ।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

রিয়ানা আবজাল এর সন্ধানে ৮ নভেম্বর (শনিবার) থেকে উদ্ধার অভিযান চালিয়ে আসছে কোস্টগার্ড, নৌপুলিশ এবং বন বিভাগ।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভেলী’তে রাত্রি যাপন শেষে পরিবারসহ একটি বোটে করে তারা মোংলার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তাদের বোটটি ঢাংমারী খাল ও পশুর নদীর সংযোগস্থলে পৌঁছালে প্রচন্ড ঢেউয়ের তোড়ে বোটটি উল্টে যায়। এ সময় বোটের সকলেই নদীতে পড়ে যান। তারা কেউ কেউ নিজ নিজ সাঁতরে কুলে উঠে, আবার কয়েকজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্ত নিখোঁজ হন রিয়ানা আবজাল (২৮) নামের এক নারী পর্যটক। ওই নারী বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে আমেরিকায় চলে যান তিনি।

চলমান ৩ দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর আজ সোমবার সকাল ৭ টায় কোস্ট গার্ড, মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় উক্ত নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। উদ্ধারকৃত মৃতদেহ পরবর্তীতে চাঁদপাই নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

চাঁদপাই নৌ থানার ইনচার্জ আকরাম হোসেন জানান, নিখোঁজ ওই নারী পর্যটক এর সন্ধানে শনিবার (৮ নভেম্বর) দুপুর থেকে একটানা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বন বিভাগ, নৌ পুলিশ এবং কোস্টগার্ডের অভিযান চালাচ্ছিল। আজ সোমবার (১০ নভেম্বর) সকালে জয়মনি সাইলো এলাকায় লাশটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড। আইনানুগ প্রক্রিয়া শেষে পাইলট রিয়ানার মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর