মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

ডলারের মন্দায় বাড়ল স্বর্ণের দাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-11-2025 04:50:52 pm

মার্কিন অর্থনীতিতে ক্রমশ প্রকট হচ্ছে দুর্বলতা। বিশ্ব বাজারেও এর প্রভাব বাড়ছে। ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা জেনে বিনিয়োগকারীরা আবারও স্বর্ণে মুনাফা ঢালছে। বার্তা সংস্থা রয়টার্স সোমবার (১০ নভেম্বর) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ওই কারণে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি বেড়েছে।


সোমবার ভারতের শীর্ষস্থানীয় পণ্য এক্সচেঞ্জ বা বাণিজ্যিক বাজার এমসিএক্স জানায়, স্বর্ণের দাম ১ শতাংশের বেশি এবং রুপার দাম ২ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। এই বৃদ্ধির কারণ হিসেবে ইতিবাচক বৈশ্বিক সংকেত ও আগামী মাসে মার্কিন ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার কমানোর প্রত্যাশাকে দায়ী করা হচ্ছে।


অক্টোবরে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এ মাসের শুরুর দিকে তা কমছিল। তবে সাম্প্রতিক সময়ে মার্কিন অর্থনীতির দুর্বলতা নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের আরও একটি সুদের হার কমানোর সম্ভাবনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়েছে।


সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরির বাজার এবং ভোক্তা আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ ফেডারেল সরকারের অচলাবস্থা রোববার ৪০ দিনে গিয়ে পৌঁছেছে। যা মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ও খুচরা বিক্রয় খাতে চাকরি হ্রাসের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ব্যয় কমাতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গ্রহণের ফলে ছাঁটাই বেড়েছে। নভেম্বরের শুরুতে মার্কিন ভোক্তা আস্থা প্রায় সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।


সিএমই ফেডওয়াচ টুলের অনুসারে, মার্কিন চাকরির বাজারের অচলবস্থায় ব্যবসায়ীদের প্রায় ৬৭ শতাংশ জন বিশ্বাস করছেন, ডিসেম্বর মাসে ফেড সুদের হার কমাবে। মার্কিন সরকারের অচলাবস্থায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে আবারও সোনার দিকে ঝুঁকছেন। একই সঙ্গে ডলার সূচক দুর্বল হয়েছে, যা বাড়তি আগ্রহ তৈরি করেছে।


সোমবার মার্কিন স্থানীয় বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। যার প্রভাব অবশ্য এখনও বাংলাদেশে পড়েনি। গত ১ নভেম্বর ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমন্বিত ওই দামেই সোমবারও (১০ নভেম্বর) বিক্রি হয় স্বর্ণ। তবে এই ধাক্কা ভারতের বাজারে বড় প্রভাব ফেলছে। এমসিএক্স ডিসেম্বর ফিউচার মার্কেটে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,২২,৭০০ রুপি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে।

আরও খবর




6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১২ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১৪ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৯ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে