মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

পুটখালী ইউনিয়নে মফিকুল হাসান তৃপ্তির বিশাল কর্মীসভা ও লিফলেট বিতরণ

পুটখালী ইউনিয়নে মফিকুল হাসান তৃপ্তির বিশাল কর্মীসভা ও লিফলেট বিতরণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে পুটখালী ইউনিয়নের বালুন্ডা হাইস্কুল মাঠে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ জনগণের বিপুল উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মফিকুল হাসান তৃপ্তি তাঁর বক্তব্যে বলেন, শার্শা উপজেলা একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক চোরাচালান ও বেকারত্ব একটি বড় সমস্যা। ধানের শীষে ভোট দিয়ে জননেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। নির্বাচিত হলে সীমান্তবর্তী এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো । তিনি আরও বলেন, শিক্ষিত যুবকদের জন্য চাকরির সুযোগ তৈরি করব, বেকার নারীদের ঘরে বসে কাজের সুযোগ দিয়ে শার্শাকে শিল্পের নগরীতে রূপান্তরিত করব। কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। আমি ইতোমধ্যে এই ইউনিয়নের ১৫ জনকে পুলিশের চাকরি দিতে পেরেছি এবং পুটখালী যুবদল নেতা খালেক হত্যার বিচার অবশ্যই করব।” সভায় সভাপতিত্ব করেন বালুন্ডা ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ। যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক ইমদাদ সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু। এ সময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তাইজেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, বেনাপোল পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহীদ সহ বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জনি হায়দার আশরাফুজ্জামান মির্জা জেলা ছাত্রদলের সহসভাপতি শাহানুর রহমান শাওন, বিএনপি নেতা আব্দুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা। কর্মীসভা শেষে মোঃ মফিকুল হাসান তৃপ্তি বালুন্ডা বাজার ও বারোপোতা বাজারে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন। তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ কৃষকদের সঙ্গে আলাপ করে ৩১ দফার প্রতিটি বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আরও খবর