যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

৮৮ 'যশোর-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অভয়নগরে মানববন্ধন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ আসনে (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া) বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে জননেতা ফারাজী মতিয়ার রহমানের সমর্থনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভয়নগরের সর্বস্তরের জনগণের আয়োজনে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান মুন্সী, সরোয়ার রহমান ফারাজী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মারুফুর রহমান ফরাজী, শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদ কবীর, পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদ উদ্দিন গাজী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলী খান, সাধারণ সম্পাদক ইয়ার আলী, চলিশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নুর জালাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিক দল কেন্দীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান একজন জনপ্রিয়, সৎ ও ত্যাগী রাজনীতিক। দীর্ঘদিন ধরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সুখ-দুঃখে পাশে থেকে স্বৈরাচার বিরোধি আন্দোলন সংগ্রামে বিশেষ অবদান রেখেছেন তিনি। যে কারণে তাকে বার বার কারাবরন ও মারপিটের শিকার হতে হয়েছে। তার নেতৃত্বে ৮৮ যশোর-৪ আসনে বিএনপির সংগঠন তৃণমূল পর্যন্তÍ শক্তিশালী হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচেন যশোর-৪ আসনে বিএনপি কর্তৃক মনোনয়ন না দিলে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে না। তাই বিএনপির কেন্দ্রীয় নেতৃবেৃন্দের প্রতি আহবান ৮৮ যশোর-৪ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করে ফারাজী মতিয়ার রহমানকে মনোনয়ন দেওয়া হলে ধানের র্শীষ জয়ী হবেই হবে।

Tag
আরও খবর