দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’

শিক্ষিত বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান সৃষ্টি করা আমার একমাত্র দায়িত্ব-পীরগাছায় এমদাদুল হক ভরসা

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এমদাদুল হক ভরসা বলেছেন, শিক্ষিত বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান সৃষ্টি করা আমার একমাত্র দায়িত্ব। তিনি তারেক রহমানের কথার জের ধরে বলেন, তারেক রহমান সুস্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, বিএনপি এবার ক্ষমতায় যাবে। আর বিএনপি ক্ষমতায় গেলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের নবু চালুনিয়া (ঘাটের পাড়) শ্রী শ্রী রাস মন্দিরে ৩৮তম রাসযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে খেটে খাওয়া মানুষদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। সারাদেশের সাথে যোগাযোগ সৃষ্টি হবে। বড় বড় স্টিমার, জাহাজ, ফেরি, নৌকা আসবে। ব্যবসা-বাণিজ্যের উন্নত হবে। অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

মন্দিরের সভাপতি অশ্বিনী কুমার বর্ম্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনন্ত কুমার বর্ম্মনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, জনতার চেয়ারম্যান কাজী মাহবুবার রহমান, ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক নির্মল চন্দ্র বর্মন, সদস্য সচিব দুঃখেশ্বর মালাকার দুখু, ইউনিয়ন মৎস্যজীবি দলের আখতার হোসেন বাবুল সহ হাজার হাজার দর্শক। 

আরও খবর