সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার

পলাশে ৪৯ তম বিসিএস ক্যাডার হলেন ইফরাত জাহান

পলাশে ৪৯ তম বিসিএস ক্যাডার হলেন  ইফরাত জাহান



মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) 



            নরসিংদীর পলাশ উপজেলার কৃতি সন্তান ইফরাত জাহান সিমি ৪৯ তম বিসিএস - এ শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ১১তম মেধাক্রম অর্জন করেছেন। 


           ১১ নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার রাতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন ( পিএসসি ) ৪৯ তম বিসিএস  এ-র পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে শিক্ষা ক্যাডার পদে ৬৬৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। 


                           ইফরাত জাহান সিমি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মোসলেহ উদ্দিন ও নার্গিস সালেহ দম্পতির ছোট মেয়ে। ইফরাত জাহান সিমি শৈশব থেকেই ছিলেন মেধাবী,আত্মপ্রত্যয়ী ও পরিশ্রমী।   তিনি ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি'তে গোল্ডেন জিপিএ ফাইভ এবং এইচএসসিতে  ও  পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ থেকে গোল্ডেন জিপিএ ফাইভ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে ঢাকা বোর্ডে ৬ষ্ঠ হয়েছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যয়নরত ছিলেন তিনি।


                              ইফরাত জাহান সিমি বলেন, বিসিএস আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। পরিবারের উৎসাহ ও শিক্ষকদের দিকনির্দেশনা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। তিনি আরও বলেন, এটি কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমার বাবা-মার অকৃত্রিম ভালোবাসা, দোয়া  ও সহযোগিতার ফসল। আল্লাহর অশেষ রহমত ছাড়া আমার  সাফল্য সম্ভব হতো না।

Tag
আরও খবর