ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

আমরা এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : ইউনূস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-11-2025 10:20:48 am


প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন একটি বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণদের নেতৃত্বে গণ আন্দোলনের পর আমরা এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক এক মুহূর্ত হয়ে উঠবে।


গতকাল বাংলাদেশ সফররত কানাডার পার্লামেন্টারি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। কানাডার সিনেটর সালমা আতাউল্লাহজান এবং দুই সংসদ সদস্য সালমা জাহিদ ও সামির জুবেরি রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। সালমা আতাউল্লাহজানের নেতৃত্বে প্রতিনিধিদলটি দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা জোরদার এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করে। প্রধান উপদেষ্টা প্রতিনিধিদলকে চলমান সংস্কার কার্যক্রম ও আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অব্যাহত সমর্থনের জন্য কানাডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, আট বছর কেটে গেছে। রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়া ছাড়া এই সংকটের কোনো কার্যকর সমাধান নেই। বর্তমানে প্রায় ১২ লাখ মানুষ এখানে বসবাস করছে। হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে এবং নাগরিকত্ব বা ভবিষ্যৎ সম্পর্কে কোনো নিশ্চয়তা ছাড়াই বড় হয়ে উঠছে। তারা ক্রমশ হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়ছে। এখন আমরা অর্থনৈতিক সংকোচনের মুখে পড়েছি, যা এই সংকটকে আরও জটিল করে তুলেছে।


সিনেটর সালমা আতাউল্লাহজান জানান, তিনি রোহিঙ্গা সংকট বিষয়ে বক্তব্য রাখবেন এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতি কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলছি। এটি অত্যন্ত গুরুতর উদ্বেগের বিষয়। বিশ্বের উচিত তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য মনোযোগী হওয়া। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে অধ্যাপক ইউনূসের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন।


এমপি সামির জুবেরি বলেন, বাংলাদেশ ও কানাডার মানুষের মধ্যে গভীর বন্ধন রয়েছে। কানাডা বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৈচিত্র্যময় করার উদ্যোগ নিচ্ছে।


প্রতিনিধিদলে আরও ছিলেন হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল সিইও মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইউএসএ-এর (এইচসিইউএসএ) সিইও মাসুম মাহবুব, গেসটাল্ট কমিউনিকেশন্সের সিইও আহমদ আতিয়া এবং ইসলামিক রিলিফ কানাডার সিইও উসামা খান।


আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল রাতে এ তথ্য জানিয়েছে।


প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এ ছাড়া আওয়ামী লীগের কর্মসূচি ও দেশের ভিতরে নানা সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি ও দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাতে পারেন। ফেব্রুয়ারিতে আগামী নির্বাচন অনুষ্ঠান নিয়ে আবারও স্পষ্ট বার্তা আসতে পারে।


প্রধান উপদেষ্টা দপ্তরের একাধিক সূত্র জানায়, সংস্কার, পিআর, জুলাই জাতীয় সনদ, গণভোটসহ বিভিন্ন ইস্যুতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে ভাঙন দেখা দিয়েছে। দলগুলো এখন একে অন্যের বিরুদ্ধে বিষোদগার করছে। রাজনৈতিক ঐক্যে এই ফাটলের সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও ফিরতে পারে। ইতোমধ্যে তারা অগ্নিসন্ত্রাস শুরু করেছে। এজন্য যেসব ইস্যুতে এখনো রাজনৈতিক মতানৈক্য রয়েছে, নিজেদের মধ্যে আলোচনা করে সেগুলো দ্রুত সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাতে পারেন প্রধান উপদেষ্টা।

আরও খবর