কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর

আশাশুনিতে শহিদুল আলমকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ



সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে ডা. শহিদুল আলমের মনোনয়ন নিশ্চিত করা এবং কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিলের দাবিতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকালে আশাশুনি ব্রিজসংলগ্ন বাসস্ট্যান্ড চত্বরে এ সমাবেশ হয়।


উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম হাফিজ ও খালিদুর রহমান টিপু।


সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বক্তব্য দেন—

নুরুল ইসলাম বাবলু (আশাশুনি), জুলফিকর আলী জুলি (খাজরা), হাফিজুল ইসলাম (আশাশুনি), বাচ্চু (দরগাহপুর), মুকুল (শোভনালী), খোরশেদ আলম (বুধহাটা), ফিরোজ আহমেদ জর্জ (কুল্যা), চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (বিষ্ণপুর), রফিকুজ্জামান বকুল (বুধহাটা), রাসেল (খাজরা), আ. ওহাব (কুল্যা), মেম্বার রফিকুল ইসলাম (বড়দল), আজগর আলী (বড়দল)সহ আরও অনেকে।


সমাবেশ চলাকালে উপজেলার সব ইউনিয়ন থেকেই বড় বড় মিছিল এসে প্রধান স্থলে জমায়েত হতে থাকে। একপর্যায়ে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে পড়ে, পাশের সড়ক ও গলিতেও দাঁড়ানোর জায়গা থাকে না।


সমাবেশ শেষে “কাজী হটাও, ধানের শীষ বাঁচাও” এবং “আশাশুনির মাটি—শহিদুল আলমের ঘাঁটি” স্লোগানে হাজারো নারী-পুরুষের বিশাল বিক্ষোভ মিছিল আশাশুনির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেয়।

Tag
আরও খবর