চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার রায়কে ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-11-2025 03:38:28 pm

শেখ হাসিনার রায়কে ঘিরে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বলেন, একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।



রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।



মির্জা ফখরুল বলেন, ‘দেশের রাজনীতি বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। একটি গোষ্ঠী সেই সুযোগে ইচ্ছাকৃতভাবে রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।’


তিনি জানান, আইন-শৃঙ্খলা অবস্থা বেহাল। নির্বাচিত সরকার না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। জাতির এই সংকটময় মুহূর্তে নির্বাচিত সরকার সবচেয়ে বেশি প্রয়োজন।


মির্জা ফখরুল বলেন, ‘নানা হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত নির্বাচন সময়মতো আদায় করবে। এ পরিস্থিতিতে আর দেরি না করে নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।'


মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিএনপি মহাসচিব বলেন, 'ভাসানী স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, একটি কল্যাণকর রাষ্ট্রের চিন্তা করেছিলেন। কিন্তু তিনি তার সেই স্বপ্নের বাস্তবায়ন দেখে যেতে পারেননি।'

আরও খবর