চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ৮ শত বন্যার্তদের ত্রাণ দিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল বিশুদ্ধ পানি-স্যালাইন ও শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হোন-জয়পুরহাটে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ক্ষেতলালে টানা বৃষ্টিতে জলাশয় তলিয়ে ভেসে গেল মাছ; ছাত্রদল নেতার ৭–৮ লাখ টাকা ক্ষতি শ্রীমঙ্গলে কুঞ্জবন গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন রাজনগরে আলোহীন জীবনে ১১ সদস্যের বাঁচার লড়াই, সরকার ও বিত্তবানদের সহায়তা চায় দৃষ্টিপ্রতিবন্ধি পরিবার শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান ‎আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবীতে মালিক ও চালক সমিতির মানববন্ধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৩ শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

শেরপুরের পাহাড়ে পিঁপড়ার ডিমের নতুন ব্যবসা: জীবিকার সুযোগ বাড়লেও সংকটে পরিবেশ

শেরপুরের সীমান্তঘেঁষা গারো পাহাড়ে বর্ষা নামলে শুরু হয় এক বিশেষ পণ্যের মৌসুম- পিঁপড়ার ডিম। জীবিকার সন্ধানে স্থানীয় বহু পরিবার এখন ডিম সংগ্রহ ও বিক্রির ওপর নির্ভরশীল। ঝিনাইগাতী উপজেলার বাঁকাকুড়া, গজনী, নয়া রাংটিয়া, বউবাজার ও বটতলা- এই কয়েকটি গ্রামেই বিকেলের দিকে জমে ওঠে পিঁপড়ার ডিমের হাট। ছোট ছোট ঝুড়িতে সাজানো ডিম কেজিপ্রতি ১ হাজার থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। এই ডিম মাছের খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে। 


তিনশোরও বেশি নিম্ন আয়ের পরিবার এখন এ কাজে যুক্ত। পাহাড়ি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণদের অংশগ্রহণও দিনদিন বাড়ছে। জীবিকার প্রয়োজনই তাদের এই পেশায় টেনে এনেছে।


একজন সংগ্রাহক জানান, “আমরা গরিব মানুষ, কাজ নেই। সকালেই পাহাড়ে ঢুকে যাই, সন্ধ্যায় ফিরি। একদিনে ৮০০ গ্রাম থেকে এক কেজি ডিম পাওয়া যায়। হাতি, পিঁপড়ার কামড়- সব সহ্য করেই করতে হয়।”


ডিম কিনে দেশের নানা স্থানে পাঠানোর জন্য স্থানীয়ভাবে একটি ছোট বাণিজ্যচক্র গড়ে উঠেছে। পাইকারদের ভাষ্য, তারা প্রতিকেজি ১০০০ থেকে ১৫০০ টাকায় ডিম কিনে বক্সিং করে ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠান। খরচ বাদ দিলেও তাদের লাভ ভালোই হয়। অনেকেই এখন এই ব্যবসাকে মূল আয়ের উৎস হিসেবে দেখছেন।


তবে এ চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে উদ্বেগও বাড়ছে পরিবেশবিদদের। নির্বিচারে ডিম সংগ্রহে ক্ষতিগ্রস্ত হচ্ছে পিঁপড়ার স্বাভাবিক চক্র, আর তার প্রভাব পড়ছে বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্যে।


বন ও বন্যপ্রাণি সংরক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বলেন, “বাণিজ্যিক লক্ষ্য নিয়ে অতিরিক্ত ডিম আহরণ করলে বন পরিবেশে প্রভাব পড়বে। বিষয়টি আমরা নজরদারিতে রেখেছি; প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে।”


একদিকে সীমান্ত এলাকার দরিদ্র মানুষের নতুন আয়ের পথ, অন্যদিকে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার চ্যালেঞ্জ- এই দুইয়ের সমন্বয়েই টিকে থাকবে শেরপুরের এই পাহাড়ি অঞ্চলের ভারসাম্য। এখন প্রয়োজন সচেতনতা, নীতিমালা এবং দায়িত্বশীল উদ্যোগ।

Tag
আরও খবর