রংপুরের পীরগাছায় ‘আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার’ উদ্যোগে দুইশত গ্রাহক ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পীরগাছা বাজারস্থ নাসির প্লাজায় সংস্থার কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
‘আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার’ পরিচালক আব্দুল্লাহ মোস্তাজিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন সংস্থার সভাপতি ও জেলা মহিলা দলের সভানেত্রী মর্জিনা জাহান স্বর্ণা। এসময় উপস্থিত ছিলেন সংস্থার ব্যবস্থাপক দেলোয়ার হোসেন দুলাল ও মাঠকর্মী সফিকুল ইসলামসহ অনেকে।
মর্জিনা জাহান স্বর্ণা বলেন, আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই সংস্থাটি শীতার্তদের মধ্যে কম্বল বিতরণসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখে। এই সংস্থা থেকে ঋণ নিয়ে অনেকে গাভি পালন, মৎস্য চাষ করে সাবলম্বী হচ্ছে। ঋণ গ্রহীতারা এই সংস্থা থেকে ঋণ নিয়ে ভালোভাবে জীবনযাপন করছে বলে জানান তিনি।
সফিকুল ইসলাম নামে এক গ্রাহক বলেন, আমি অনেক কষ্টে ছিলাম। এই সংস্থা থেকে ক্ষুদ্রঋণ নিয়ে গরু লালনপালন করে সেই কষ্ট লাঘব হয়েছে। আমি এখন অনেক ভালো আছি, সুস্থ আছি।
আরেক গ্রাহক আজাদুল ইসলাম বলেন, ‘আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থা’ থেকে কম্বল পেলাম। আরও অনেকে পেয়েছে। আশা করি তাদের আরও অনেক উন্নত হউক।
১ ঘন্টা ৮ মিনিট আগে
১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ ঘন্টা ৩০ মিনিট আগে
২ ঘন্টা ৩৮ মিনিট আগে