শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন এর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন এর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। লাখাইয়ের সিংহগ্রাম এর কৃতিসন্তান,বীরমুক্তিযোদ্ধা, হবিগঞ্জ বার লাইব্রেরির বিজ্ঞ আইনজীবি, হবিগঞ্জ ল কলেজের বার বারের সভাপতি, জেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাহি রাজিউন। তিনি ১৭ নভেম্বর /২০২৫ ভোররাতে রাজধানীর নিউরো সায়ন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ আসর সিংহগ্রাম সরকারি প্রাথমিক মাঠে অনুষ্ঠিত হয়। এতে গ্রামের সর্বস্তরের জনগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক সহ প্রায় ৩ হাজার মুসল্লী র সমাবেশ ঘটে। পূর্বান্হে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অনুপম দাস অনুপ বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুম সালেহ উদ্দিন আহমেদ কে গার্ড অব অনার প্রদান করে। মরহুম সালেহ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শোকবানী দিয়েছেন। প্রদত্ত শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। যারা শোকবার্তা দিয়েছেন তাঁরা হলেন জেলা আইনজীবী সমিতির পক্ষে এডভোকেট আবদুল হান্নান, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও মধ্য সিংহগ্রাম হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল,এডভোকেট হাফিজুল ইসলাম, এপিপি এডভোকেট ইয়ারুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি নুরুল ইসলাম সাফি,আবদুল আওয়াল তালুকদার বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষে সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই,বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, ,লাখাই প্রেসক্লাবে এর পক্ষে এডভোকেট আলী নোয়াজ, সুজন সুসাশনের জন্য নাগরিক সুজন এর লাখাই কমিটির পক্ষে সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি এমএ ওয়াহেদ ও সাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর,সাংবাদিক মহসিন সাদেক, সুমন আহমেদ বিজয়, কামরুল হাসান সুজন, আলী আহমেদ,লাখাই যুব ফোরাম এর পক্ষে আহবায়ক আকিব শাহরিয়ার।পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের পুত্রডাক্তার মইন উদ্দিন সাঁঁকোর হাতে অনুদানের চেক তুলে দেন ইউএনও অনুপম দাস অনুপ।
Tag
আরও খবর