সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌদ্দগ্রামে গার্ড ওয়ালে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ক্ষুব্ধ এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

কুমিল্লার চৌদ্দগ্রামের কৃষ্ণছড়া খালের পাড়ে গার্ড ওয়াল নির্মাণকে কেন্দ্র করে আবারও তীব্র ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। বহুল প্রত্যাশিত প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে মঙ্গলবার সকালে স্থানীয়রা নির্মাণকাজ বন্ধ করে দেয়। একসময় যে খাল ও রাস্তা ভেঙে পড়ার ভয় ছিল—সেই ভয়ই আজ আরও বড় রূপে ফিরে এসেছে। ঘটনাটি ঘটে পৌর এলাকার দক্ষিণ ফালগুনকারায় কৃষ্ণছড়া খালের পাড়ে। এলাকাবাসী জানায়, ৩১ মিটার গার্ড ওয়াল নির্মাণ ও সড়ক সংস্কারে ২৪ লাখ টাকা বরাদ্দে কাজ পেয়েছে পাটোয়ারী এন্টারপ্রাইজ। দীর্ঘদিনের অপেক্ষা শেষে যখন কাজ শুরু হলো, তখন দেখা গেল—নির্মাণে ব্যবহার হচ্ছে নরম ইট, মাটি মেশানো বালু আর কম সিমেন্ট। এই দৃশ্য দেখে বহুদিনের আশা মুহূর্তেই মুষড়ে পড়ে সাধারণ মানুষ। স্থানীয় বেলাল হোসেন ও আবদুল মজিদ আক্ষেপ করে বলেন— কত কষ্ট করে মানুষ দিন গুনে বসেছিল ভালো কাজের অপেক্ষায়! খালের পাড়ে গার্ড ওয়াল হলে প্রাণের রাস্তা বাঁচবে—এই স্বপ্নই দেখেছি। কিন্তু আজ দেখি, ঠিকাদার আবারও আমাদের সঙ্গে প্রতারণা করছে। নরম ইট, ভেজা বালু, কম সিমেন্ট—এসব দিয়ে কি জনস্বার্থের স্থায়ী স্থাপনা হয়? তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের পর নতুনভাবে আশা করেছিলাম। কিন্তু এখনও কেউ কেউ একই পথে হাঁটছে দেখে মনটাই ভেঙে গেছে। মঙ্গলবার সকালে নির্মাণকাজে বালুর পরিবর্তে মাটি ও নিম্নমানের কংক্রিট ব্যবহারের অভিযোগ ওঠে। ঘটনাস্থলে জড়ো হয়ে এলাকাবাসী একসুরে কাজ বন্ধ করে দেয়। চারপাশে তখন উত্তেজনা— এইভাবে কাজ চলবে না”—গর্জন তোলেন সবাই। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান পাটোয়ারী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী যুবলীগ নেতা সুমন পাটোয়ারীর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফোন বেজেছে, কিন্তু রিসিভ হয়নি—ফলে তাঁর অবস্থান অজানা রয়ে গেছে। চৌদ্দগ্রাম পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী নুর ইসলাম মিলন বলেন— এক দিন আগেই নিম্নমানের কাজ দেখে ঠিকাদারের লোকজনকে কাজ বন্ধ রাখতে বলেছিলাম। আজ আমাদের না জানিয়ে তারা আবার কাজ শুরু করেছে। শিগগিরই ভালো মানের সামগ্রী ব্যবহার করে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হবে। এলাকাবাসীর প্রশ্ন— জনস্বার্থের কাজে কি আর অবহেলা সহ্য করা যায়? কোটি টাকার প্রকল্পে যদি মান না থাকে, তাহলে জনগণ কোথায় যাবে। একদিকে আশাভঙ্গের বেদনা, অন্যদিকে সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ—সব মিলিয়ে চৌদ্দগ্রামবাসী এখন ন্যায়বিচার ও সঠিক কাজের দাবি নিয়ে সরব।
আরও খবর