শেরপুরে গ্রামীণ ব্যাংকের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ব্যাংকটির সাইনবোর্ডের ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে শাখা কর্তৃপক্ষ জানিয়েছেন, আগুনে কার্যালয়ের কোনো কিছুর তেমন ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গ্রামীণ ব্যাংকের হাতীবান্ধা শাখায় সামান্য আগুন দিয়ে আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল। তবে এতে কোনো ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় পুলিশ সর্বদা মাঠে রয়েছে। এদিকে বুধবার দিবাগত রাত ১টার দিকে গ্রামীণ ব্যাংকের ফেসবুক পেজে অগ্নিকাণ্ডের দুটো ছবিসহ এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে। ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, শেরপুরের ঝিনাইগাতীতে গ্রামীণ ব্যাংকের হাতীবান্ধা শাখা অফিসের গেটের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী থানা ওসি মো. আল-আমীন আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
১২ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে