ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

পীরগাছার শাহাবুলের মরদেহ ঢাকায় থেকে উদ্ধার

শাহাবুল

নিখোঁজের কয়েকদিন পর পীরগাছার শাহাবুল ইসলামের (৩৮) মরদেহ ঢাকা থেকে উদ্ধার করেছেন সাভার থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে তার মরদেহ করা হয়। শাহাবুল পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের গুঞ্জুর খা গ্রামের শামছুল হকের ছেলে। তিনি প্রায় ৪বছর ধরে ঢাকায় আশুলিয়ায় বসবাস করে আসছিলেন। ওই এলাকায় স্ত্রী নিয়ে শাহাবুল রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তবে আর্থিক অনটনের কারণে দুই সন্তানকে বাড়ীতে রেখেছিলো। 

শাহাবুলের প্রতিবেশী আব্দুল্লাহ আল শামীম সাঈদ জানান, শাহাবুল প্রতিদিনের ন্যায় আশুলিয়া এলাকায় রিকশা নিয়ে বের হন। বের হয়ে তিনি আর বাসায় ফিরেনি। বৃহস্পতিবার রাতে সাভারের একটি ব্রিজের নিচ থেকে তার ক্ষতবিক্ষত মরহেদ উদ্ধার করে সাভার থানা পুলিশ। তিনি আরও জানান, পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া গেছে, ছিনতাইকারীর নির্মম আঘাতে তার মৃত্যু হয়েছে এবং তার রিকশাটি ছিনিয়ে নেওয়া হয়েছে।

এদিকে শাহাবুলের আর্থিক অসচ্ছল হওয়ায় অর্থের অভাবে তার মরদেহ বাড়িতে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারছিলেন না। কোনো উপায়ন্তর না পেয়ে তার স্ত্রী নিজের স্বর্ণের চেন বিক্রি করে ৩০ হাজার টাকা জোগাড় করে তার স্বামীর মরদেহ নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ রাত ১২টায় নিজবাড়ীতে পৌঁছাবেন বলে জানান গেছে।

তবে দাফন, কাফন এবং অ্যাম্বুলেন্স ভাড়াসহ সার্বিক বিষয়ে অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে। সাহায্য পাঠানোর মোবাইল নম্বর ০১৭২৯৭৩৫৫৮৯ (বিকাশ/নগদ পার্সোনাল) এই নম্বরে।  

আরও খবর