তারুণ্যের উদ্দীপনায় মুখরিত ছিল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের সোনাপুর এলাকা। শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ভেলাবাড়ি ইউনিয়ন ৭ নং ওয়ার্ড এর উদ্যোগে এক শুভেচ্ছা ও উদ্বোধনী সভার মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হলো। ব্যানার জুড়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি তরুণ কর্মীদের প্রেরণা যোগায়।
অনুষ্ঠানে ভেলাবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম টিটুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সি. সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুব সমাজের ভূমিকা নিয়ে তিনি বলেন, "গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে তারুণ্যের ইস্পাত কঠিন সংকল্পের উপর।"
অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সী। এসময় বরেণ্য অতিথি হিসেবে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুবদলের সি. যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, যুগ্ম আহ্বায়ক এম রুবেল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সোনাপুর এলাকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
২ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ৫৯ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে