কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর

আশাশুনিতে চিংড়িতে অপদ্রব্য পুশ: সেনা অভিযানে ১০০ কেজি বাগদা জব্দ


সাতক্ষীরার আশাশুনিতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে অভিযান চালিয়ে ১০০ কেজি চিংড়ি জব্দ করেছে সেনাবাহিনী। রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।


সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আশাশুনিতে দায়িত্বরত সেনা ক্যাম্পের কমান্ডার লে. আসেফ আহসান চৌধুরীর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় শ্রীধরপুর গ্রামের আব্দুল গনি গাজীর ছেলে ওসিকুল গাজী ও নুর আলী গাজীর ছেলে শরিফুল ইসলামকে বাগদা চিংড়িতে জেলিসহ বিভিন্ন অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১২টি সিরিঞ্জও জব্দ করে সেনাবাহিনী।


অভিযান শেষে জব্দ করা ১০০ কেজি চিংড়ি সেনা ক্যাম্পে নিয়ে বাছাই করা হয়। এর মধ্যে ৮০ কেজি চিংড়িতে অপদ্রব্য পুশের প্রমাণ মেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুশকৃত চিংড়িগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বাকি ২০ কেজি ভালো চিংড়ি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় মাদ্রাসাগুলোতে বিতরণ করা হয়।


সেনা ক্যাম্প–সংশ্লিষ্ট একাধিকার সূত্র জানিয়েছে, আটক দুজন লিখিতভাবে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার অঙ্গীকার দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।



আরও খবর