নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-11-2025 08:22:11 am


লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের উপশহর হারেত হরাইকের একটি আবাসিক ভবনে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) এই হামলায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এ হামলার লক্ষ্য ছিল হাইথাম আলী তাবাতাবাই। হাইথামকে হিজবুল্লাহর চিফ অব স্টাফ বলে দাবি করেছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর জনবল বৃদ্ধি ও অস্ত্র সংগ্রহের প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন হাইথাম।


নেতানিয়াহু বলেন, ইসরায়েল যেকোনো স্থানে তার লক্ষ্য অনুসরণের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তবে হামলায় হিজবুল্লাহর নেতা হাইথাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন কি না, সেই বিষয়ে ইসরায়েল কিংবা হিজবুল্লাহর পক্ষ থেকে কোনও তথ্য জানানো হয়নি।


লেবাননের টেলিভিশন চ্যানেল আল-জাদিদ বলেছে, জনবসতিপূর্ণ ওই এলাকায় ইসরায়েলের হামলায় ভবন ও পার্ক করা গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহ বলেছে, এলাকাটিতে তাদের কোনও সামরিক কেন্দ্র নেই।


বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের হাসপাতালগুলো রক্তের জরুরি প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। লেবাননের সেনাবাহিনী বলেছে, তারা এলাকায় নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। হামলার পর ইসরায়েলি সব যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলীয় উপশহরের দাহিয়ে অঞ্চলের আকাশে টহল দিচ্ছে।


এর আগে, রোববার সকালের দিকে নেতানিয়াহু বলেন, ইসরায়েল হিজবুল্লাহকে আবার সক্ষমতা ফিরে পেতে বাধা দেওয়ার জন্য যা করা দরকার, তার সবই করবে।


লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ওই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি ইসরায়েলি হামলা থামাতে এবং আন্তর্জাতিক প্রস্তাব বাস্তবায়নে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে হামলা বন্ধ, আঞ্চলিক উত্তেজনা রোধ এবং রক্তপাত ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।


২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিনই হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল বলছে, হিজবুল্লাহর হুমকি দূর করার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে। ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় পাঁচটি প্রধান স্থানে এখনও সেনা মোতায়েন রেখেছে।


শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল, ২০২৪ সালের ২৮ নভেম্বরের পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন।


সূত্র: এএফপি।

আরও খবর