দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় অবৈধ দখল-দূষণ বন্ধে ভৈরব নদে অভিযানের সিদ্ধান্ত

যশোরের অভয়নগরে ভৈরব নদে অবৈধ দখল ও দূষণ বন্ধে ব্যাপকভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে যশোর-খুলনা মহাসড়কে যানজট নিরসন ও নওয়াপাড়া পৌরসভার বাইপাস সড়কের ফুটপাত দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনার পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলা, নওয়াপাড়া বাজার কমিটি গঠনের প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন, নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় বক্তব্য রাখেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, মুক্তিযোদ্ধা রজব আলী, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া সার ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান,বিআইডবিউটিএ’র সহকারী পরিচালক শহিদুল ইসলাম, মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, নওয়াপাড়া হাইওয়ে থানার প্রতিনিধি এসআই হায়দার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নেতা গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, মো. জহুরুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান প্রমুখ। 

Tag
আরও খবর