দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

যশোর-৪ সংসদীয় আসন অভয়নগরে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিএনপির গণসমাবেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ আসনে (অভয়নগর–বাঘারপাড়া ও বসুন্দিয়া) বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অভয়নগরে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশ শেষে যশোর–খুলনা মহাসড়কে গণমিছিল বের করা হয়।

নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সভাপতি রবিউল হোসেন প্রমুখ।

Tag
আরও খবর