আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

আমরা জান্নাতের টিকিট বিক্রি করিনা-জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোস্তাক আহমেদ

আমরা জান্নাতের টিকিট বিক্রি করিনা, আমরা জান্নাতের দিকে মানুষকে ডাকি বলে মন্তব্য করেছেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ। 

সোমবার (২৪ নভেম্বর) রাতে পীরগাছা সদর ইউনিয়নের পবিত্রঝাড় ৩নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে এটিএম আজম খানের ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, কেউ বলতে পারবে না জামায়াতের কোন দায়িত্বশীল বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত পেয়ে যাবেন। এগুলো প্রোপাগান্ডা ছড়াচ্ছে আমাদের বন্ধু দলের নেতাকর্মীরা। আমরা যখন ভালো কথা বলি তখন আমাদের বন্ধুরা তুচ্ছতাচ্ছিল্য করে, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। এগুলো কথা বলে সাধারণ মানুষের কাছে জামায়াতকে হেয়প্রতিপন্ন করতে চায়।

মাওলানা মোস্তাক আহমেদ বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী করিনা। আমরা ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য জামায়াতে ইসলামী করি। আমরা টাকার জন্য রাজনীতি করিনা। আমরা নিজের পকেটের টাকা খরচ করে রাজনীতি করি। আমাদের বন্ধুরা বলেন, আমরা নাকি ধর্মের নামে ব্যবসা করি। যারা সারাবছর ধর্ম পালন করে তারা ধর্মের নামে ব্যবসা করে। না, যারা নির্বাচন আসলে ধর্ম পালন করে তারাই ধর্মের ব্যবসা করে।       

প্রবীণ জামায়াত নেতা মতিয়ার রহমানের সভাপতিত্বে ও ইউনিট সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সুফিয়ান সুজন, বায়তুল মাল সম্পাদক হোসাইন আহমেদ, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা ইউনুস আলী, সেক্রেটারী মাওলানা জিল্লুর রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খলিলুর রহমান, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক আহমেদ ফয়সাল সবুজ, কাজী আজিজুল ইসলাম, আবু সায়েম, মওদুদ হোসেন সহ আরও অনেকে।  

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে