চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে নারীসহ চোর চক্রের ৫ সদস্য আটক

নওগাঁর নিয়ামতপুরে নারীসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এদের মধ্যে চারজন নারী  ও একজন পুরুষ সদস্য রয়েছে। বাড়ীতে চুরি যাওয়া বিভিন্ন মালামাল জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতরা হলেন- নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মালেকা বিবি (৫২), শহিদুল ইসলামের মেয়ে শাবানা আক্তার (২৬), গোলাম মোস্তফার মেয়ে মর্জিনা খাতুন (মুর্শিদা) (৪২), মৃত আব্দুল লতিফের স্ত্রী মনোয়ারা বেগম (৫০), এবং মোশারফ হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।




ভূক্তভোগী উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রবিয়া গ্রামের বিফল কুমার ঘোষ জানান, শনিবার বরিয়া খোলা মাঠে খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমরা সেই ঘোড়দৌড় দেখার জন্য গেলে বাড়ী ফাঁকা পেয়ে এই চোর চক্র আমার বাড়ীর জব্দকৃত মালামাল চুরি করে পালিয়া যাওয়ার সময় প্রতিবেশীরা দেখতে পেলে তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন গ্রামবাসী তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে এবং মালামালসহ হাতে নাতে আটক করে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ তাদের মালামালসহ আটক করে। এ বিষয়ে আমি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। ওসি আসাদুজ্জামান জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে শনিবার বিকেল থানায় একটি মামলা হয়েছে। চুরি যাওয়া কাঁসার থালা, দুইটি স্বর্ণের আংটি, দুইটি রেডিমেট স্বর্ণের নাক ফুল জব্দ করা হয়েছে। রবিবার ১৫ জানুয়ারী দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে
আরও খবর