লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

ডা:তাহেরের আমন্ত্রণে ঢাকাস্থ চায়না দূতাবাসের রাজনৈতিক পরিচালক ঝাং জিং ব্যস্ত সময় পার করলেন চৌদ্দগ্রামে

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ঝাং জিং বলেন, জামায়াতে ইসলামী একটি শক্তিশালী ইসলামী দল। সাধারণ মানুষের সাথে সম্পর্ক রেখে বর্তমানে তারা শক্ত অবস্থানে রয়েছে। তিনি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ তাহেরের ভুয়সী প্রশংসা করেন। চৌদ্দগ্রাম বাজারস্থ জামায়াত কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, সাবেক উপজেলা সেক্রেটারী শাহ মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডাঃ মনজুর আহমেদ শাকি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা নায়েবে আমীর মোঃ এয়াছিন মজুমদার, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ মেম্বার, কাজী আবদুল কাদের, জালাল উদ্দিন টিপু, শাহাব উদ্দিন, মাওলানা হাসান মজুমদার, মাওলানা আবদুল হাকিম, আবুল হাশেম, ডাঃ মফিজুর রহমান, মহসিন কবির, বাতিসা ইউনিয়ন সেক্রেটারী মোতাহের হোসেন মোল্লা, মুন্সিরহাট ইউনিয়ন সেক্রেটারী শাখাওয়াত হোসেন শামীম, উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারী রেহেনা আক্তার রানুসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারীবৃন্দ। পরে চায়না দূতাবাসের কর্মকর্তারা গণঅভ্যুত্থানে শহীদ মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের জামসেদুর রহমান মিয়াজী, শ্রমজীবি শাকিল হোসেন, পৌর এলাকার চান্দিশকরা গ্রামের পুলিশের গুলিতে শহীদ সাহাব উদ্দিন পাটোয়ারী, নির্যাতনের শিকার সুরুজ জামাল, আ’লীগের নির্যাতনে দুই চোখ হারানো গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের জহিরুল ইসলামের পরিবারের খোঁজখবর নেন। চায়না দূতাবাসের পক্ষ থেকে তাদেরকে প্যাকেটভর্তি উপহার সামগ্রী প্রদান করেন। এসময় সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও খবর