উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

চিলমারীতে পূর্ব শত্রুতার জেরে দোকানে অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "রানীগঞ্জ ইউনিয়নের পুটিমারী (সরদারপাড়া বাঁধ) এলাকায় এক ব্যবসায়ীকে মারধর ও তার দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আলমগীর হোসেন (৪০), বৃহস্পতিবার দুপুরে চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সুত্রে জানাযায়, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বাঁধের সড়ক সংলগ্ন রাস্তায় মুদি, কাটা কাপড় ও স্যান্ডেলের দোকান করে আসছেন। পারিবারিক জমি-জমা ও নানা বিষয়কে কেন্দ্র করে, তার সঙ্গে প্রতিবেশী মঞ্জিল মিস্ত্রী ও তার পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে।

আলমগীর হোসেনের অভিযোগ, গত (২৩শে নভেম্বর- ২৫) রাত ৮.৩০ মিনিটের দিকে বিবাদী পক্ষ, তার দোকানে এসে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং এক পর্যায়ে দোকান থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে জখম হন। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে সটকে পড়ে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও বিবাদীপক্ষ আরও ক্ষিপ্ত হয় বলে দাবি করেন তিনি। এরপর (২৭শে নভেম্বর-২৫) গভীর রাতে নতুন ঘটনা ঘটে। রাত আনুমানিক ১.৩০ মিনিটে প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘর থেকে বের হয়ে আলমগীর, পরে দেখেন দোকানে আগুন লেগেছে। তিনি ছুটে গেলে অভিযুক্তদের পালিয়ে যেতে দেখতে পান, বলে অভিযোগে উল্লেখ করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডে দোকানের মালামালসহ প্রায় ৫০হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ বিষয়ে স্থানীয় আহাব্বর হোসেন বলেন, গভীর রাতে মানুষের ডাকাডাকি ও চিৎকার শুনে তিনি বাড়ি থেকে বের হন। তিনি এসে দেখেন তার বাড়ির সামনে আলমগীর হোসেনের দোকানে আগুন লেগেছে। তিনি উপস্থিত হলে দেখেন স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন। স্থানীয় আউয়াল সরদার বলেন, তিনি বাড়িতে শুয়ে ছিলেন, হঠাৎ চিৎকার শুনে রাত ১টার পরে ঘরে থেকে বের হয়ে দেখেন দোকানের নিচে আগুন জ্বলছে।  ছকিতন নেছা বলেন, ডাকাডাকি শুনে তিনি ও তার ছেলে ঘটনাস্থলে এসে দেখেন আগুন দাউ দাউ করে জ্বলছে। এ বিষয়ে বিবাদী মঞ্জিল মিস্ত্রি বলেন, অনেকদিন থেকে আলমগীরের সাথে আমাদের জমি-জমা নিয়ে বিবাদ চলে আসছে। তখন নুরনবী বলেন, ধান কাটার পর আমিন নিয়ে আসবো। পরে এক পর্যায়ে আলমগীরের সাথে কথা কাটাকাটি হয়, তখন সে দোকান থেকে ঝাপ দিয়ে আমার ছেলেকে ধরতে আসেন। তখন এলাকাবাসীরা তাদের দু-পক্ষকে বাঁধা প্রদান করেন। দোকানে আগুন লাগার বিষয়ে মঞ্জিল মিস্ত্রি বলেন, আমি ঘুমের মধ্যে ছিলাম। রাত ১টার সময় আলমগীর বাইরে গিয়ে বলছে, মঞ্জু ভাই আমার দোকানে আগুন লাগাইছে। শুনে আমি ঝাপ দিয়ে উঠি, তখন আমার স্ত্রী আমাকে বাহিরে যেতে দেয় না। পরে আমি অজু করে তাহাজ্জুদ নামাজ আদায় করে। আল্লাহর নিকট অভিযোগ জানান। তিনি আরও বলেন, আল্লাহর কসম আমি সেখানে যাইনি এবং আগুন লাগাইনি বলে জানান তিনি। এবং উভয় পক্ষই সংবাদকর্মীদের বলেন, কে আগুন ধরিয়েছে তা আমরা জানি না। 

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরও খবর