বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

ভৈরব নদীর তীরে অজ্ঞাত যুবকের মৃতদেহ সনাক্ত ও আসামী গ্রেফতার ২,

যশোরের অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রাম এলাকায় ভৈরব ব্রীজের একটু দক্ষিনে সরিষা ক্ষেতের মধ্যে এক অজ্ঞাত যুবকের (২৫)লাশ উদ্ধার করেছে পুলিশ। 


গত রবিবার ১৫ই জানুয়ারী ২০২৩ এ ঘটনাটি ঘটেছে।জানা যায় -ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের বিভিন্ন ইউনিট।প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত যুবকের মৃতদেহের সনাক্ত করার চেষ্টা করবেন। 

একপর্যায়ে মৃতদেহের পকেটে থাকা চিরকুট ( যাহাতে মোবাইল নম্বর ছিল) পাইয়া ওই মোবাইল নম্বারের ব্যক্তিকে ফোন দিয়া লাশের সনাক্ত করার চেষ্টা করবেন, প্রথমে তার সনাক্ত পরে সনাক্তকৃত ফরিদ এর পরিবারের লোকজনের মাধ্যমে সনাক্ত করা হয়।


আরো জানা যায়-পিতা মৃত- আফিল উদ্দিন গাজীর ছেলে -তার নাম ফরিদ গাজী (২৫),থানা- কয়রা, জেলা- খুলনা।


সে -শাহীমোড়, জেলেখা এর বাড়ীর ভাড়াটিয়া ফরিদ গাজী ছিলেন। থানা-অভয়নগর, জেলা-যশোর।


পুলিশের যাচাইকালে দেখা যায়, তার বিরুদ্ধে ১টি ধর্ষণ মামলাসহ একাধিক চুরি মামলা রয়েছে।


ঘটনা সংক্রান্তে অজ্ঞাত লোকের বিরুদ্ধে নিহতের ভাই ফারুক গাজীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভয়নগর থানার মামলা নং-১৩, তাং- ১৬/০১/২০২৩, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়।


ঘটনাটি চাঞ্চল্যকর ও ক্লুলেস হওয়ায় জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশে মাঠে নামে থানা ও ডিবি পুলিশ।


অভয়নগর থানার পুলিশ ও ডিবি যশোরের এলআইসি টিম আজ সোমবার ১৬ই জানুয়ারি তে বিভিন্ন জায়গায় অভিযান শেষে আসামীদের সনাক্ত পূর্বক বেলা ৩টা৪৫ মিনিটের সময় অভয়নগর উপজেলার নর্থ বেঙ্গল সাকিনে অভিযান পরিচালনা করে জড়িত ২ জনকে আটক করে তাদের স্বীকারোক্তি মতে হত্যাকাজে ব্যবহৃত চাকু উদ্ধার করেন। 


এসময় ঘটনাস্থল পরিদর্শণ বিভিন্ন তদন্ত কার্যক্রম করেন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম ফরিদ ও আসামী শান্ত জেল হাজত থেকে পরিচিত হয়।পরে ফরিদের ডাকে নড়াইল থেকে শান্ত ও সাকিব কাজের সন্ধানে অভয়নগর আসে।


নর্থ বেঙ্গলে একটি বাসার একটা কক্ষ ভাড়া নিয়ে সেখানে গত ২২/১২/২০২২ তারিখ হতে বসবাস করে। 


জাহাজের স্কট পার্টি হিসেবে কাজে নিয়োজিত থাকতো। স্কট পার্টি হিসেবে দায়িত্ব পালন করে যে টাকা উপার্জন করেছিল সে টাকা শান্ত ও সাকিবের হাতে না দিয়ে ফরিদ তাদেরকে হোটেলে খাওয়া দাওয়া কথা বলে কেটে নেয়।


পরে সেই টাকা চাইতে গেলে ফরিদ উল্টো তাদের উপর চড়াও হয় এবং ফরিদের দেওয়া শীতবস্ত্র পরিধান করায় প্রতিদিন ২০০/- টাকা করে চায়।


এই নিয়ে বাকবিতন্ডা হয়। ফরিদ কাজের অবসরে বিভিন্ন সময় ছিসকা চুরি করতো । একপর্যায়ে আসামী শান্ত ও সাকিব সেলু মেশিন চুরি করার প্রলোভন দেখিয়ে খেয়াঘাট পার হয়ে ব্রীজের কাছে সরিষা ক্ষেতে নিয়া গলা চাকু দ্বারা পোচ দিয়ে জবাই করে।


ও হত্যা করে লাশ ফেলে দিয়ে হত্যাকাজে ব্যবহৃত চাকু বেঙ্গল টেক্সাটাইল মিলের ওয়ালের পাশে পুতে রাখে ও রক্তমাখা কাপড় ভৈরব নদীতে ফেলে দেয়।


আসামীদের নাম ও ঠিকানা -শান্ত (২১)পিতা- সাখাওয়াত মোল্যা,/সাকিব মোল্যা (২১)পিতা- ছবুর মোল্যা, গ্রাম -যদুনাথপুর, উপজেলা নড়াইল, জেলা-ও নড়াইল।

Tag
আরও খবর