যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

পীরগাছায় পাঠকশিকড় বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাকডেটে ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা

রংপুরের পীরগাছা উপজেলার পাঠকশিকড় বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের স্থগিতাদেশ উপেক্ষা করে ব্যাকডেটে ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) এডহক কমিটি গঠনের জন্য নথি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আমিনুল হক।

খোঁজ নিয়ে জানা গেছে, গত অক্টোবার মাসের শেষের দিকে বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পর মাইকিং, মনোনয়নপত্র বিক্রি ও নির্বাচন প্রস্তুতিও শুরু হয়। ঠিক সেই সময় ১৫ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের সকল কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনাটি ১৬ নভেম্বর প্রকাশ করা হয়।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, হাইকোর্টে দায়ের করা একটি রিট পিটিশনের কারণে ‘গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধানমালা ২০২৪’ সম্পর্কিত ৮ সেপ্টেম্বরের পরিপত্র তিন মাসের জন্য স্থগিত রয়েছে। এ সময়ে যেসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেখানে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তার প্রতিনিধি সভাপতির দায়িত্ব পালন করবেন।

এই স্পষ্ট বিধি-বিধান উপেক্ষা করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া থামিয়ে ব্যাকডেট দেখিয়ে নতুন নথি শিক্ষাবোর্ডে পাঠানোর উদ্যোগ নেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে অভিযোগ রয়েছে, পূর্বের ম্যানেজিং কমিটি অবৈধভাবে পরিপত্র উপেক্ষা করে বিদ্যালয়ের ছয় নম্বর জুনিয়র সহকারী শিক্ষক মোশারফ হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করে। সে সময় দায়িত্ব হস্তান্তরের আগে চারজন জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করে একটি পত্রে স্বাক্ষর দিতে বলা হয়। তারা অস্বীকৃতি জানালে জ্যেষ্ঠ সহকারী শিক্ষক অনিল চন্দ্রকে সাময়িক বরখাস্ত করা হয়। অভিযোগ রয়েছে, বাকি তিনজন জ্যেষ্ঠ সহকারী শিক্ষকের স্বাক্ষর জাল করে অনাপত্তি দেখানো হয়েছে।

ঘটনা প্রকাশ্যে এলে চারজন জ্যেষ্ঠ সহকারী শিক্ষক স্বাক্ষর জালের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। এর পরেও নিয়মনীতির তোয়াক্কা না করে জুনিয়র সহকারী শিক্ষক মোশারফ হোসেন নিজেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করে দায়িত্ব পালন করছেন।

অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই দশক ধরে বিদ্যালয়টিতে নিয়মবহির্ভূতভাবে কমিটি গঠন ও প্রশাসনিক অনিয়ম চলে আসছে। তারা মনে করছেন, মন্ত্রণালয়ের স্থগিতাদেশ চলমান থাকা অবস্থায় তফসিল ঘোষণা, মাইকিং, মনোনয়নপত্র বিক্রি এবং ব্যাকডেটে এডহক কমিটি প্রস্তাব পাঠানো সম্পূর্ণ অবৈধ এবং উদ্দেশ্যমূলক।

বিদ্যালয়ের অভিভাবক রেজাউল করিম রেজা বলেন,  সংশ্লিষ্টদের যোগসাজসে ২০ বছর থেকে গোপনে পকেট কমিটি গঠন হয়ে আসছে। নিয়মিত কমিটি গঠনের জন্য তফসিল ঘোষণা করা হয়। সরকারি আদেশে তা স্থগিত হলে পূর্বের তারিখ দেখিয়ে আবারো এডহক কমিটি গঠনের পায়তারা করতেছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আমিনুল হক বলেন, পাঠক শিকড় বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের একটি প্রস্তাব বোর্ডে পাঠানো হয়েছে। তবে এটি ব্যাকডেট দেখিয়ে পাঠানো হোক কিংবা সাম্প্রতিক তারিখে পাঠানো হোক, বর্তমান স্থগিতাদেশের সময় কোনো প্রকার কমিটি অনুমোদনের সুযোগ নেই।

আরও খবর