লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

এ দেশের গণতন্ত্রের প্রতীক ধানের শীষ: সালাহউদ্দিন আহমেদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-12-2025 08:43:17 am

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘এ দেশের গণতন্ত্রের প্রতীক ধানের শীষ। উন্নয়নের প্রতীক ধানের শীষ। এই ধানের শীষে আপনাদের ভোট চাই।’


মঙ্গলবার কক্সবাজারে নিজ নির্বাচনী এলাকা চকরিয়ায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।


সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যে দলগুলো পিআরের কথা বলেছিল তারা আজ মাঠে নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। আমরা মুক্ত হয়েছি। আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি, কিন্তু প্রয়োগ করতে পারিনি। ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে।’


তিনি বলেন,‘এ দেশের শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। এ দেশে গণতন্ত্রের মার্কা ধানের শীষ, গণতন্ত্রের দল বিএনপি।’


সালাহউদ্দিন আহমেদ নির্বাচনী গণসংযোগে অংশ নিতে পাঁচদিনের সফরে কক্সবাজার এসেছেন। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা থেকে বিমানে করে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সেখানে তিনি আধাঘণ্টা অপেক্ষা করেন। পরে সফরের প্রথমদিনের পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগ ও দলীয় কর্মসূচীতে অংশ নেওয়ার উদ্দেশে চকরিয়া উপজেলার খুটাখালীতে যান।


সফরের প্রথমদিনে খুটাখালীতে মরহুম পীর হাফেজ আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। এরপর খুটাখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন। পরে খুটাখালী ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ এবং প্রচারণায় অংশ নেন।


খুটাখালীতে নির্বাচনী গণসংযোগ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন ডুলাহাজারা ইউনিয়নের বিভিন্ন কর্মসূচীতে যোগ দেন। দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাগলিরছড়া এলাকা সনাতন সম্প্রদায়ের মানুষের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরপর ইউনিয়নটির ২, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভা এবং গণসংযোগে অংশ নেন। সন্ধ্যা ৬টায় ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।


আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নিজ নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে।

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১৮ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে