ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চট্টগ্রামে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ু প্রভাব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

.


চট্টগ্রামে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ুর প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 ২ ডিসেম্বর ( মঙ্গলবার) চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ডের দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজসেবীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের চেয়ারম্যান মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাই কোর্ট বিভাগ) ও জজ কোর্ট চট্টগ্রামের আইনজীবী মুহাম্মদ বরকত উল্লাহ।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন গ্রীন এলায়েন্স-এর আহ্বায়ক সরোয়ার আমিন বাবু, যিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, বাংলাদেশে এর প্রভাব ও শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের সচেতনতা ও অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোট ছোট পরিবর্তনও বড় ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চিফ মোঃ জাকারিয়া হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনিয়া আক্তার, পরিচালক মোহাম্মদ সাব্বির ইসলাম হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু বিপর্যয় ঠেকাতে শিক্ষার্থীদের গাছ লাগানো, প্লাস্টিক বর্জ্য হ্রাস, পানি ও বিদ্যুৎ সাশ্রয়, পুনর্ব্যবহার, এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে হবে। তারা স্কুল পর্যায়ে পরিবেশ ক্লাব গঠন, সবুজ ক্যাম্পেইন, এবং স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন ও সচেতনতা বৃদ্ধি করার অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠানের শেষাংশে পরিবেশবান্ধব সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

আরও খবর