চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

প্রাণিপ্রেমীদের জন্য সুখবর: "চাঁপাইনবাবগঞ্জ ভেট কেয়ার" এর শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ এলাকার প্রাণিপ্রেমীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে  মঙ্গলবার (২রা ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ভেট কেয়ার নামক একটি অত্যাধুনিক ভেটেরিনারি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে। শহরের পাওয়ার হাউজ মোড়ে জেলা পরিষদের বিপরীতে অবস্থিত এই ক্লিনিকটির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: গোলাম মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডা: গোলাম মোস্তফা বলেন, "পোষা প্রাণী ও গবাদি প্রাণির উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ক্লিনিকটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আধুনিক প্রযুক্তিনির্ভর পরিষেবা প্রদানের মাধ্যমে এটি এলাকার প্রাণি-স্বাস্থ্য রক্ষায় অগ্রণী ভূমিকা নেবে।" অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন  জেলা ভেটেরিনারি অফিসার ডা: কবীর উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর বায়ো কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. মো মশিউর রহমান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব মেহেদী হাসান সোহেল, আইন অনুষদের প্রভাষক জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, জনাব মো: তাওসিফ অনিক। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছে চাঁপাইনবাবগঞ্জে কর্মরত বিভিন্ন ভেটেরিনারি ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ এবং ভেটেরিনারি কেমিস্টবৃন্দ।  ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা প্রদান করবেন ডা: কবীর উদ্দীন আহমেদ, ভেটেরিনারি অফিসার, জেলা ভেটেরিনারি হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ; ডা: মো: মেহেদী হাসান, সহকারী অধ্যাপক, এনিমেল সায়েন্স বিভাগ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং ডা: জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, এনিমেল সায়েন্স বিভাগ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। উক্ত বিশেষজ্ঞ ডাক্তারগণের তত্ত্বাবধানে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা জরুরি পরিষেবা, উন্নত ডায়াগনস্টিক সুবিধা, টিকাকরণ এবং সার্জারির ব্যবস্থা থাকবে। কর্তৃপক্ষ আশা করছেন, এই নতুন কেন্দ্রটি এলাকার প্রাণীসম্পদ ও পোষা প্রাণীর মালিকদের জন্য বিশেষ সহায়ক হবে।

Tag
আরও খবর