কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

ব্যস্ত সময় পার করছেন রংপুর-৪ আসনের চূড়ান্ত প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি

ব্যস্ত সময় পার করছেন রংপুর-৪ আসনের চূড়ান্ত প্রার্থীরা

২০২৬ সালের অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদকে সামনে রেখে রংপুর-৪ আসনের প্রায় সবদলের প্রার্থী চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো। এ আসনটি কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত। ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগের অবর্তমানে বিজয়ের ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াত। এছাড়াও রয়েছে জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা এনসিপি। অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি। এরইমধ্যে মনোনীত প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় বিভিন্নভাবে গণসংযোগ শুরু করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কাউনিয়া বিএনপি সভাপতি। এই আসনের বিভিন্ন হাট-বাজার, গ্রামাঞ্চলে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

জামায়াতের এটিএম আজম খান। তিনি রংপুর মহানগরের জামায়াতের আমির, মেকুড়া মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এটিএম আজম খান তার দলের একক প্রার্থী হিসেবে শুরু থেকেই মাঠে থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আখতার হোসেন। তিনি জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তাদের রাজনৈতিক দল এনসিপি সদস্য সচিব হিসেবে রয়েছেন। গত ১ জুলাই রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায়’ রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই থেকে তিনি প্রচার-প্রচারণা করে যাচ্ছেন। সেই সাথে গত সরকারের অনিয়ম, দুর্নীতি তুলে ধরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। 

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। সম্প্রতি সময়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এই আসনের জাতীয় সংসদ প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন। সেই থেকে তিনি বিভিন্ন এলাকায় তার ছবি সম্বলিত পোস্টার, ব্যনার, ফেস্টুন টাঙিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জাহিদ হোসেন। তিনি রংপুর জেলার তার দলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনিও বিভিন্ন এলাকায় পোস্টার, ফেস্টুন ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আবু শাহমা। তিনি পীরগাছা উপজেলার সাধারণ সম্পাদক পদে রয়েছেন। দল তাকে মনোনয়ন দিলেও তাকে তেমন প্রচারণায় দেখা যাচ্ছে না।

বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রংপুর জেলা কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম পাটোয়ারী। এ আসন থেকে কংগ্রেসের আর কোন প্রার্থী নেই বলে দাবি করেন তিনি। সেই নিরিখে তিনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে আনুষ্ঠানিকভাবে দল থেকে এখনো কাউকে মনোনয়ন দেয়নি এ আসনে। 

এবি পার্টি থেকে চূড়ান্ত কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে উপজেলা যুগ্ম আহবায়ক নাদরান তালহা আলহাদী (রানা) সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশি হিসেবে পোস্টার করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছেন। তিনি জানান, আমি ছাড়া এই আসন থেকে আর কেউ মনোনয়ন প্রত্যাশি নেই। 

এছাড়াও সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনজনকে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। তারা হলেন-বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নুরু-নবী বুলবুল, প্রকৌশলী জয়নুল আবেদীন ও বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী শাহ আলম বাশার। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে পোস্টার, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রচার-প্রচারণা চালাতে দেখা গেছে।    

আরও খবর